Akshaya Tritiya 2025: বুধবার অক্ষয়তৃতীয়ায় শুরু হচ্ছে চারধাম যাত্রা, আজই খুলছে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দরজা

3004 Gangotri Dham (Photo Credit: X@PTI_News)

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে বুধবার শুরু হতে চলেছে এই বছরের চারধাম যাত্রা। পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে মন্দিরের দরজা।অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হওয়ার পর  ২ মে উন্মুক্ত হবে কেদারনাথ ধাম ও ৪ মে বদ্রীনাথ ধাম মন্দিরের দরজা। সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে মন্দিরগুলি। আগামীকাল দ্বার উন্মোচনের সময় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উপস্থিত থাকবেন বলেও জানা গেছে। গত দুদিন ধরে গঙ্গোত্রী মন্দিরটি ৩৫ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে এবং ২০ জনের একটি দল সেই ফুলের সাজসজ্জার কাজ করেছে। এক ঝলকে আজ দেখে নেওয়া যাক ফুল দিয়ে সাজানো গঙ্গোত্রী ধামের দৃশ্য।

 

উল্লেখ্য, এই উপলক্ষে উত্তরাখন্ডের উত্তরকাশী জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক স্বাস্থ্য শিবির, তথ্য কেন্দ্র খোলা হয়েছে। চিকিৎসক দলের পাশাপাশি থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। মঙ্গলবার থেকেই বিপুল সংখ্যক পুণ্যার্থী ভিড় জমাতে শুরু করেছেন। মঙ্গলবার উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে চারধাম যাত্রার উদ্দেশ্যে রওনা হন পুণ্যার্থীদের প্রথম দল।

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement