Ajker Rashifal,6 April, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 6 April, 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : নিজে নিজে ওষুধ খাবেন না। ডাক্তারের পরামর্শ নিন। অবসর সময়ে বাকি থাকা কাজ মিটিয়ে ফেলুন। ব্যস্ততার মধ্যে থেকে পরিবারের জন্য সময় বের করুন, যাতে আপনি সকলকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। কোনও গুনি ব্যক্তির সাথে পরিচয় হতে পারে।
বৃষ : কাজের জায়গায় কেউ অন্যায় করলে প্রতিবাদ করুন। আটকে থাকা কাজ শেষ হবে। কোনও দামি জিনিস হারিয়ে যেতে পারে বা চুরি হতে পারে। দিনের শেষভাগে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সন্তানের পক্ষ থেকে আনন্দদায়ক সংবাদ আসবে।
মিথুন : বাচ্চাদের কারণে আপনার আর্থিক সুবিধা হতে পারে। বিভিন্ন রকম আশঙ্কা এবং দুশ্চিন্তায় আপনার দিন কাটবে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যুক্তি এবং দ্বন্দ্ব এড়িয়ে চলুন। সরকারীদের সহযোগিতা পেতে পারেন। আত্মীয়ের বাড়ি যাওয়া হতে পারে।
কর্কট : সব সময় নিরাপত্তার কথা ভেবে প্রচণ্ড মানসিক চাপে থাকবেন। সৃজনশীল মানুষদের আজ সাফল্য আসবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলোচনায় আপনার অনেক নতুন সুযোগ আসতে পারে। আপনার পরিশ্রমের যোগ্য সম্মান পাবেন। পারিবারিক জীবন সুখকর হবে।
সিংহ : কোথাও ঘুরতে গেলে নিজের জিনিস সাবধানে রাখুন। প্রতিবেশীদের সাথে বিরূপ পরিস্থিতি তৈরি হলেও নিজেকে সংযত রাখুন। সঞ্চয়ের ব্যাপারে পরিকল্পনা করা উচিত। ধ্যান এবং শরীরচর্চার জন্য নিজেকে তরতাজা অনুভব করবেন।
কন্যা : পারিবারিক জিনিসের কেনাকাটায় আর্থিক অবস্থার অবনতি হবে। সময়ের মুল্য না বুঝলে তার খেসারত দিতে হবে। সৃজনশীল মানুষদের আজ সাফল্য আসবে। কোনও গুনি ব্যক্তির সাথে পরিচয় হতে পারে। ভাল সম্পত্তি অর্জনের সম্ভাবনা রয়েছে।
তুলা: সন্ধ্যার সময় ভালোবাসার মানুষকে নিয়ে কোথাও যেতে পারেন। বিবেচনার ভিত্তিতে তাদের সম্মান করুন। দিনের শেষভাগে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনার খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ না রাখলে সমস্যা দেখা দিতে পারে।
বৃশ্চিক : না মেটা কোনও ঝামেলার জন্য প্রচুর খরচ হতে পারে। বয়স্কদের সাথে কথাবার্তায় সংযত হোন। কর্মক্ষেত্রে চাপ একটু বেশি থাকবে। পরিশ্রমের যোগ্য সম্মান পাবেন। সকলের সাথে খুশি ভাগ করে নিন। অনেক দিকে খরচ হতে পারে আজ।
ধনু : কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। নতুন দায়িত্ব আসতে পারে। সন্ধ্যার পর স্ত্রীর সাথে আনন্দের সময় কাটবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা। কর্মসংস্থানের দিক থেকে সাফল্য পাবেন। বুঝে শুনে খরচ করুন।
মকর : সন্তানদের বিশেষ যত্ন নিন। তাদের শরীর খারাপ হতে পারে। আজ খেলাধুলায় কিছুটা সময় কাটানো উচিত। বন্ধুদের থেকে বেশি প্রত্যাশা করবেন না। তাদের দেওয়া মতে চলে আপনার ক্ষতি হতে পারে। আজ আকস্মিক ভাবে কিছু অর্থ উপার্জন হতে পারে।
কুম্ভ : নিজের সম্পত্তির কথা কাউকে জানাবেন না। চুরির সম্ভাবনা রয়েছে। অবসর সময় কাটান নিজের পছন্দের কাজ করে। কর্মক্ষেত্রে আজ নতুন ব্যক্তির সাথে পরিচয় হবে। আপনার আধত্ম্যিক শক্তি পরিবারে শান্তি ফিরিয়ে আনবে।
মীন : বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানে বহু মানুষের সমাগম হবে। শিল্পী এবং নাট্যকর্মীরা তাদের সৃষ্টিশীলতার শ্রেষ্ঠ অবস্থায় থাকবেন। অফিসের কাজ মিটে গেলে পরিবারকে সময় দিন। যানবাহনের থেকে সাবধান থাকুন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)