Disha Patani's Sister: পরিত্যক্ত শিশু কন্যাকে উদ্ধার দিশা পাটানির দিদির, প্রাক্তন সেনা অফিসারের কাজে মুগ্ধ নেটপাড়া

কীভাবে ওই জায়গায় এল শিশুটি তা খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ।

দিশা পাটানির দিদি খুশবু পাটানি (ছবিঃX)

নয়াদিল্লিঃ পরিত্যক্ত শিশুকন্যাকে (Girl Child) উদ্ধার করে শিরোনামে বলিউড অভিনেত্রী দিশা পাটানির (Disha Patani)দিদি খুশবু পাটানি (khushboo Patani)। এই উদ্যোগের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন খুশবু। জানা গিয়েছে, খুশবু প্রাক্তন সেনা অফিসার। তাঁর নামের আগে বসে মেজর পদবী। সম্প্রতি বরেলিতে তাঁর বাড়ির পিছনে একটি পরিত্যক্ত জায়গা থেকে একটি ফুটফুটে শিশুকন্যাকে উদ্ধার করে তিনি। ধুলোময়লায় শুয়েছিল শিশুটি। তাকে বুকে টেনে নেন খুশবু। এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, শিশুটির লালনপালনের দায়িত্ব নিয়েছেন তিনি। শিশুটি যাতে ভালভাবে বেড়ে ওঠে তার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন তিনি, এমনটাই জানানো হয় ওই পোস্টের মাধ্যমে।

রাস্তা থেকে শিশুকন্যাকে উদ্ধার করলেন দিশা পাটানির দিদি

শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে কন্যাসন্তানদের রক্ষার আর্জি জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, এদিন প্রতিদিনের মতো সকালে হাঁটতে বেড়িয়েছিলেন খুশবু। আচমকা রাস্তার পাশে একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পান তিনি। কান্নার আওয়াজ অনুসরণ করে ওই পরিত্যক্ত জায়গায় পৌঁছন তিনি। সেখানে গিয়ে দেখেন শুয়ে রয়েছে একটি শিশুকন্যা। তার গোটা গায়ে আঘাতের চিহ্ন। অঝোরে কাঁদছে শিশুটি। সাময়িকভাবে শান্ত করে শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন খুশবু। এরপর পুলিশে খবর দেওয়া হয়। বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তার। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। কীভাবে ওই জায়গায় এল শিশুটি তা খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ।

পরিত্যক্ত শিশু কন্যাকে উদ্ধার দিশা পাটানির দিদির

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement