Karnataka Encounter: কিশোরীকে ধর্ষণের চেষ্টা খুন, এনকাউন্টারে মৃত্যু অভিযুক্তের

পাঁচ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে।

Gun, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ কর্ণাটকে এনকাউন্টার (Encounter)। পুলিশের (Police)গুলিতে (Gun Shot)মৃত্যু নাবালিকাকে খুনের মামলায় অভিযুক্তর। পাঁচ বছরের এক কিশোরীকে ধর্ষণের (Rape) চেষ্টার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। পরে ওই কিশোরীকে খুন করার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। ওই অভিযুক্ত যুবককে গ্রেফতারের জন্য কর্ণাটকের হুবলি জেলায় অভিযান চালায় পুলিশ। পালানোর চেষ্টা করে অভিযুক্ত। এরপরই তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। হাসপাতালে নিয়ে যেতে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

কর্ণাটকে এনকাউন্টার, মৃত অভিযুক্ত

জানা গিয়েছে, ওই যুবক বিহারের বাসিন্দা। বয়স ৩৫ বছর। হুবলির পুলিশ কমিশনার শশী কুমার জানান, অভিযুক্তকে থামাতে শূন্যে গুলি চালায় পুলিশ। এরপর পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। দু'রাউন্ড গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক। একটি অস্থায়ী ছাউনিতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। এরপর কিশোরীর চিৎকারে এলাকাবাসীরা চলে আসতে পারেন, সেই ভয়ে শ্বাসরোধ করে তাকে খুন করে  এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত গত দু-তিন মাস ধরে ওই এলাকায় থাকছিল সে। সেই খবর পেয়েই সেখানে অভিযান চালায় পুলিশ।

কিশোরীকে ধর্ষণের চেষ্টা খুন, এনকাউন্টারে মৃত্যু অভিযুক্তের

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement