UP Shocker: রীলস বানাতে বাধা, ছোট ভাইদের শ্বাসরোধ করে খুনের চেষ্টা দিদির!

মোবাইলে ভিডিও রীলস বানাতে বাধা দিয়েছিল। এই অপরাধে ছোট দুইভাইকে শ্বাসরোধ করে মারার চেষ্টা (Woman Attempts to Strangulate Brothers) করল দিদি।

File Image

ফারুকাবাদ,  ১৮ সেপ্টেম্বর: মোবাইলে ভিডিও রীলস বানাতে বাধা দিয়েছিল। এই অপরাধে ছোট দুইভাইকে শ্বাসরোধ করে মারার চেষ্টা (Woman Attempts to Strangulate Brothers) করল দিদি। আক্রান্ত দুই ভাই পুলিশের কাছে অভিযোগ জানালে দিদি আরতিকে গ্রেপ্তার করতে আসেন মহিলা পুলিশকর্মী। অভিযোগ, তাঁদের উর্দি ছিঁড়ে দেয় অভিযুক্ত। থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারকে হেনস্তা করে। আরও পড়ুন- Tsunami In Mexico: ভূমিকম্পের আফটার শকে ধেয়ে এল সুনামি, জলে ভাসছে মেক্সিকোর পোর্ট মানজানিল্লো (দেখুন ভিডিও)

পুলিশ জানিয়েছে, দিদির হাতে আক্রান্ত দুই ভাই আকাশ রাজপুত ও জয়কিষান রাজপুত। ফারুকাবাদের মাউ দরওয়াজা থানায় গিয়ে তারা জানায়, দিদি আরতি তাদের শ্বাসরোধ করে মারার চেষ্টা করেছিল।

আকাশ জানায়, রীল বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করাই হল দিদি আরতির কাজ। এই রীলের প্রতি তার আসক্তি চরম পর্যায়ের। আগে সাধারণ ভিডিও বানাতো। দিনে দিনে সেই কন্টেন্ট আপত্তিকর জায়গায় চলে গেছে। সেসব রীল দেখে বন্ধুরা দিদিকে নিয়ে নোংরা রসিকতা করে। আকাশের সেসব ভাল লাগে না। তাই দিদিকে রীল বানানো থেকে নিরস্ত করতে চেয়েছিল। তাতেই ক্ষিপ্ত হয়ে আরতি আকাশের গলা টিপে দেয়। দাদা জয়কিষান বাঁচাতে এলে সেও আক্রান্ত হয়। বাবা বাদাম সিংয়ের সঙ্গেও খারাপ আচরণ করে আরতি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement