Delhi Double Murder: বিচ্ছেদের প্রতিশোধ, প্রাক্তন লিভ ইন সঙ্গী ও ৬ মাসের শিশুকে খুন যুবকের

সোনলের দিদি হেমা আর্যের অভিযোগ, নিখিল তাঁর বোনকে মারধর করত। সম্পর্ক ভাঙতে দিত না সে।

Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ বান্ধবী (Friend) ও তাঁর স্বামীর (Husband) পরামর্শে গর্ভপাত। রাগে প্রাক্তন সঙ্গী ও তাঁর বান্ধবীর ছয় মাসের সন্তানকে খুন যুবকের। জোড়া খুনের ঘটনাটি ঘটেছে দিল্লি মঞ্জু কা টিলা এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তের নাম নিখিল কুমার। ফুড ডেলিভারি এজেন্ট হিসেবে কাজ করত সে। ২২ বছরের সোনাল আর্যের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিল সে। সম্প্রতি তাঁদের বিচ্ছেদ হয়। তবে সেই সময় গর্ভবতী হয়ে পড়ে সোনল। গর্ভপাতের সিদ্ধান্ত নেন তিনি। বান্ধবী রেশমি ও তাঁর স্বামী দুর্গেশ কুমারের সাহায্য নিয়ে গর্ভপাত করান তিনি। এরপর থেকে রেশমির বাড়িতেই থাকতে শুরু করে সোনল।এতেই সন্দেহ বাড়ে নিখিলের। এরপরই প্রাক্তন লিভ ইন সঙ্গীকে খুন করে সে। সঙ্গে রেশমির ছয় মাসের শিশুকেও খুন করা হয়।

রাজধানীর বুকে জোড়া খুনের ঘটনা

উত্তরাখণ্ড থেকে গ্রেফতার করা হয় নিখিলকে। পুলিশি জেরায় কিছু বিস্ফোরক তথ্য পেশ করে নিখিল। জানা যায়, ২০২৩ সালে সালে উত্তরখণ্ডে সোনলের সঙ্গে দেখা নয় নিখিলের। সেখানে একটি সন্তানের জন্ম দেন সোনল। সেই সন্তানকে বিক্রি করে দিল্লির ওয়াজিরাবাদে চলে আসে তাঁরা। একসঙ্গে থাকা শুরু করে। সম্প্রতি সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল তাঁদের। সোনলের দিদি হেমা আর্যের অভিযোগ, নিখিল তাঁর বোনকে মারধর করত। সম্পর্ক ভাঙতে দিত না সে।

বিচ্ছেদের জের, প্রাক্তন লিভ ইন সঙ্গী ও ৬ মাসের শিশুকে খুন যুবকের

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement