Jharkhand Murder Case: লিভ ইন সঙ্গীকে ধর্ষণ করে খুন, দেহ ৫০ টুকরো করে জঙ্গলে ফেলে দিল প্রেমিক

বুধবার অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। তদন্তে নেমে জানা যায়, ঝাড়খণ্ডেরই বাসিন্দা ওই তরুণী। অভিযুক্তের সঙ্গে তামিলনাড়ুতে পরিচয়। এরপর প্রেমের সম্পর্কে জড়ায় তারা।

গ্রেফতার অভিযুক্ত প্রেমিক (ছবিঃ এক্স)

নয়াদিল্লিঃ দিল্লির(Delhi) শ্রদ্ধাকাণ্ডের ছায়া এবার ঝাড়খণ্ডে(Jharkhand)। লিভ ইন সঙ্গীকে(Live In Partner) খুন করে দেহ ৫০ টুকরো করার অভিযোগ প্রেমিকের(Boyfriend) বিরুদ্ধে। এমনকী মৃতাকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের খুন্তি জেলায়। জানা গিয়েছে, গত ৮ নভেম্বর লিভ ইন সঙ্গীকে খুন করে ওই যুবক। প্রমাণ লোপাটের জন্য এরপর প্রেমিকার দেহ টুকরো টুকরো করে তা জঙ্গলে ছড়িয়ে দেওয়া হয়েছিল যাতে পশুরা সেই মাংস খেয়ে নেয়। এরপর গত ২৪ নভেম্বর একটি কুকুরের মুখে এক টুকরো মাংস দেখে সন্দেহ হয় এক গ্রামবাসীর। সঙ্গে-সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। এরপর তল্লাশি চালিয়ে যুবতীর দেহ উদ্ধার করে পুলিশ। সঙ্গে উদ্ধার হয় একটি ব্যাগ। তার ভিতর থাকা আধার কার্ড দেখে তরুণীর পরিচয় জানা যায়। সেই ব্যাগের সূত্র ধরেই অভিযুক্তের নাগাল পায় পুলিশ। বুধবার অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। তদন্তে নেমে জানা যায়, ঝাড়খণ্ডেরই বাসিন্দা ওই তরুণী। অভিযুক্তের সঙ্গে তামিলনাড়ুতে পরিচয়। এরপর প্রেমের সম্পর্কে জড়ায় তারা। এরপর দু'বছর ধরে লিভ ইন সম্পর্কে ছিল এই যুগল। এরই মাঝে ঝাড়খণ্ডে এসে অন্য একজনকে বিয়ে করে ওই যুবক। তবে তা লুকিয়ে ফের মৃতার সঙ্গে লিভ ইন করতে থাকে। এরপর সত্যিটা জানাজানি হতে তামিলনাড়ু থেকে ঝাড়খণ্ডে ছুটে আসেন ওই তরুণী। তাঁর পিছিন পিছন আসে অভিযুক্ত। এরপর বাড়ি নিয়ে যাওয়ার নাম করে জঙ্গলে নয়ে গিয়ে যুবতীকে ধর্ষণ করে খুন করে সে। পুলিশ সূত্রে খবর, তামিলনাড়ুর কোনও এক মাংসের দোকানে কসাইয়ের কাজ করত অভিযুক্ত। তাই দেহ টুকরো করতে তাকে বেগ পেতে হয়নি। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে খুন, ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

লিভ ইন সঙ্গীকে ধর্ষণ করে খুন, দেহ ৫০ টুকরো করে জঙ্গলে ফেলে দিল প্রেমিক

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement