Rajasthan Marriage: ৭০ বছর ধরে লিভ-ইন, ৯০ এর ঘরে এসে ধুমধাম করে বিয়ে করল বৃদ্ধ দম্পতি
সন্তান এবং নাতিনাতনিদের আবদারে হলদি, মেহেন্দি সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নয়াদিল্লিঃ কথায় আছে 'বয়স সংখ্যা মাত্র।' আর এটি আরও একবার প্রমাণ করে দিলেন রাজস্থানের (Rajasthan) রামভাই আঙ্গারি এবং জিভালি দেবীকে। দীর্ঘ ৭০ বছর সহবাসের পর অবশেষে বিয়ে কওরে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ৯৫ বছরের রামভাই আঙ্গারি এবং ৯০ বছরের জিভালি দেবীকে। আর এই বৃদ্ধ দম্পতির বিয়েকে কেন্দ্র কওরে উৎসবের মেজাজে রাজস্থানের গালান্দর গ্রাম। পুত্র-কন্যা, নাতি-নাতনিদের সাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়েন এই দম্পতি।
৯৫ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ৯০ বছরের বৃদ্ধা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বৃদ্ধ দম্পতির বিয়ের মুহূর্তের ছবি। নবদম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন নেটিজেনরা। জানা গিয়েছে, দীর্ঘ ৭০ বছর একঙ্গে রয়েছেন এই দম্পতি। তবে কোনও সামাজিক বিয়ে করেননি। লিভ -ইন সম্পর্কে ছিলেন তাঁরা। আট সন্তানের বাবা-মা তাঁরা। এতদিন এই সম্পর্ককে সামাজিক স্বীকৃতি না দিলেও অবশেষে শেষ বয়সে এসে বিয়ে করার সিদ্ধান্ত নেন এই বৃদ্ধ দম্পতি। সমস্ত রীতিনীতি মেনে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় বিয়ে। সন্তান এবং নাতিনাতনিদের আবদারে হলদি, মেহেন্দি সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিজে, ব্যান্ড পার্টি বাজিয়ে ধুমধাম করে সম্পন্ন হয় এই বিয়ে।
৭০ বছর ধরে লিভ-ইন, ৯০ এর ঘরে এসে ধুমধাম করে বিয়ে করল বৃদ্ধ দম্পতি