Delhi: রেস্তরাঁরায় সপ্তাহান্ত উদযাপনের মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হলো ৬ ব্যক্তির 

ঘটনায় ছয়জন গুরুতর আহত হয়েছেন, রেস্তরাঁরায় ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরায় মর্মান্তিক ঘটনাটি ধরা পড়েছে।

Fateh Kachori Shop (Photo Credit: X)

নয়াদিল্লি: দিল্লির কাশ্মীরি গেট এলাকার জনপ্রিয় ফতেহ কাচোরির (Fateh Kachori)  রেস্তরাঁরায় সপ্তাহান্ত উদযাপন করছিলেন কিছু মানুষ, হটাৎ তাঁদের আনন্দঘন মুহূর্ত দুঃস্বপ্নে পরিণত হলো। একটি দ্রুতগতির মার্সিডিজ এসইউভি (SUV) রেস্তরাঁরায় ধাক্কা দেয়। ঘটনায় ছয়জন গুরুতর আহত হয়েছেন। রেস্তরাঁরায় ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরায় মর্মান্তিক ঘটনাটি ধরা পড়েছে। কয়েক সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায় এসইউভিটি সজোরে ধাক্কা মারে আশেপাশের লোকজন ছিটকে পড়ে যান।

আরও পড়ুন: MP Accident: রাজস্থানের বালাজী দর্শনে যাওয়ার পথে মোরেনায় উল্টে গেল বাস, গুরুতর আহত ২৫ জন যাত্রী (দেখুন ভিডিও)

পুলিশ সূত্রে খবর, গাড়িটি চালাচ্ছিলেন ৩৬ বছর বয়সী একজন আইনজীবী পরাগ মাইনি।তিনি নয়ডার বাসিন্দা । বেপরোয়া গাড়ি চালানোর একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ সূত্রে আরও খবর, চালকের প্রাথমিক মেডিকেল পরীক্ষায় জানা গিয়েছে যে তিনি মাতাল ছিলেন না, তবে আরও খতিয়ে দেখতে তাঁর রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। দুর্ঘটনার সময় মাইনির স্ত্রীও গাড়িতে ছিলেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement