Ghaziabad Shocker: দিদির উপর ক্ষুব্ধ হয়ে গুলি চালাল নাবালক ভাই, গুরুতর জখম কিশোরী
বাবা স্থানীয় থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
গাজিয়াবাদ: পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকাল সকাল স্কুলে যাচ্ছিলেন গাজিয়াবাদের কবিনগর (Kavi Nagar) এলাকার ১২ শ্রেণির ছাত্রী, কিন্তু বাড়ি থেকে কিছুটা এগতেই তাঁর ছোট ভাই তাঁকে গুলি (Shot) করে। ঘটনায় কিশোরী গুরুতর জখম হয়েছেন। সূত্রে খবর, ভূমি চৌধুরী নামে ১৭ বছর বয়সী কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে (Hospitalised)। ছাত্রীটির বাবা জয়বীর চৌধুরী কবিনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়।
পুলিশ সূত্রে খবর, ছাত্রীর ভাইকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে, রাগের মাথায় সে গুলি চালিয়েছে। ১৫ বছর বয়সী অভিযুক্ত নাবালককে গ্রেফতার করা হয়েছে। নাবালকের কাছে বন্দুকটি কীভাবে এলো পুলিশ সে বিষয়ে তদন্ত চালাচ্ছে। নাবালিক গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
Advertisement
সম্পর্কিত খবর
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Murshidabad: কর্তব্যরত অবস্থায় বচসা, সহকর্মীর গুলিতে মৃত্যু বিএসএফ জওয়ানের, মুর্শিদাবাদে চাঞ্চল্য
Mumbai: মুম্বইয়ে ব্যস্ত রাস্তায় ডাম্পার সজোরে ধাক্কা মারল স্কুটিতে, দুর্ঘটনায় মৃত চার, পুলিশের হেফাজতে অভিযুক্ত চালক
Rabindra Nagar: এখনও থমথমে রবীন্দ্রনগর, এলাকায় এলাকায় চলছে রুটমার্চ
Advertisement
Advertisement
Advertisement