Jawed Habib Spits On Woman's Hair: থুতু দিয়ে মহিলার চুল কাটলেন জাভেদ হাবিব, তদন্তের আর্জি মহিলা কমিশনের

Jawed Habib (Photo Credit: Twitter)

দিল্লি, ৭ জানুয়ারি: হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব (Jawed Habib ) মহিলার মাথায় থুতু দিয়ে তাঁর চুল কেটেছেন। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে গোটা দেশ জুড়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। জাভেদ হাবিবের ওই ভিডিয়ো নিয়ে শোরগোল শুরু হতেই এবার জাতীয় মহিলা কমিশন ওই বিষয়ে হস্তক্ষেপ করল। জাভেদ হাবিব কি ওই মহিলার মাথায় থুতু দিয়ে চুল কেটেছেন!  এমন প্রশ্ন উঠতেই এবার জাতীয় মহিলা কমিশনের (NCW) তরফে বিষয়টি নিয়ে তদন্তের আর্জি জানাল।

মহিলা কমিশনের চিঠির পরই বিষয়টি নিয়ে মুখ খোলে মুজফ্ফরনগরের পুলিশ (Police)। মুজফ্ফরনগর পুলিশের তরফে জানানো হয়েছে, জাভেদ হাবিবের বিষয়টি তাঁদের কানে এসেছে। গোটা ঘটনা নিয়ে তদন্ত করা হচ্ছে। স্থানীয় পুলিশের তরফেএ বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে বলে জানান মুজফ্ফরনগরের পুলিশ আধিকারিক।

আরও পড়ুন:  Jawed Habib Spits On Woman's Hair: মহিলার চুলে থুতু ফেললেন জাভেদ হাবিব, ভাইরাল ভিডিয়ো

 

যদিও জাভেদ হাবিবের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও পালটা মন্তব্য করা হয়নি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement