Narendra Modi: অষ্ট্রিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাক্ষাৎ করলেন বৈজ্ঞানিক, শিক্ষাবিদ, গবেষকদের সঙ্গে

তৃতীয়বার সরকার গঠনের পর এই প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে প্রথম তিনি গিয়েছিলেন রাশিয়ায়। সেখান থেকে মঙ্গলবার রাতেই চলেই যান। অস্ট্রিয়ায়।

তৃতীয়বার সরকার গঠনের পর এই প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই সফরে প্রথম তিনি গিয়েছিলেন রাশিয়ায়। সেখান থেকে মঙ্গলবার রাতেই চলেই যান। অস্ট্রিয়ায়। ৪১ বছর পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গেলেন এই দেশে। এর আগে ১৯৮৩ সালে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালিন অস্ট্রিয়া সফরে গিয়েছিলেন। মঙ্গলবার রাতে ভিয়েনাতে নামার পর তাঁকে স্বাগত জানান চ্যান্সেলর কার্ল নেহামার। বুধবার সকালে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যন ডের বেল ও কার্ল নেহামারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় তাঁর। রাতে প্রবাসী ভারতীয়দের পরিচালিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর প্রফেসর বির্গিট কেলনার, ডাঃ মার্টিন গেনজলে, ডাঃ কারিন প্রিসেনডাঞ্জ এবং ডাঃ বোরাইন লারিওসের সঙ্গে বৈঠক করেন তিনি। এরা সকলেই ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি নিয়ে গবেষণা করছেন। এছাড়া বিখ্যাত পদার্থবিদ অ্যান্টন জেলিঙ্গারের সঙ্গেও সাক্ষাৎ হয় তাঁর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement