Murder: মাঝ রাস্তায় কুপিয়ে খুন যুবনেতা, হাতে এল হাড়হিম করা সিসিটিভি ফুটেজ

ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি বিনুকোন্ডা শহরে জারি করা হয়েছে কড়া সতর্কতা।

মাঝ রাস্তায় কুপিয়ে খুন যুবনেতা (ছবিঃX)

নয়াদিল্লিঃ প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে খুন (Murder) হল যুবনেতাকে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh)  পালনাডু জেলায়। রাস্তার মাঝে দাঁ দিয়ে আক্রমণ করা হয় অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির (Jagan Mohan Reddy)দলের যুবনেতাকে। তাঁর নাম শেখ রশিদ। দাঁয়ের কোপে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় ওয়াইএসআর কংগ্রেসের কর্মীর দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ (Police) সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ৮ টা নাগাদ ঘটনাটি ঘটে। মাঝ রাস্তায় শেখ রশিদের উপর হামলা করে এক ব্যাক্তি। প্রকাশ্যে দাঁ দিয়ে তাঁকে কোপাতে শুরু করে। প্রথমেই শরীর থেকে আলাদা করে দেওয়া হয় দু'টি হাত। তারপর ঘাড়ে, গলায় ক্রমাগত কোপ মারা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ রশিদের। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়,ব্যক্তিগত শত্রুতার কারণেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি বিনুকোন্ডা শহরে জারি করা হয়েছে কড়া সতর্কতা।

দেখুন ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement