Murder: 'কন্যা সন্তান চাই না', নিজের হাতে যমজ দুই নবজাতককে খুন করলেন বাবা

অবশেষে হরিয়ানার রোহতকের সাম্পলা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন নীরজ, এমনটাই পুলিশ সূত্রে খবর। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

অভিযুক্ত নীরজ সোলাঙ্কি (ছবিঃX)

নয়াদিল্লিঃ দুই নবজাতক (New Born) কন্যাকে হত্যা (Murder) করলেন বাবা। ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম দিল্লির (Delhi)সুলতানপুরী এলাকায়। অভিযোগ, গত ৩ জুন নিজের হাতে দুই নবজাতক কন্যাকে হত্যা করে নীরজ সোলাঙ্কি নামে এক ব্যাক্তি। নবজাতকদের খুন করে দেহ মাটি চাপা দিয়ে দেয় সে। অবশেষে হরিয়ানা (Haryana)থেকে তাকে গ্রেফতার করল পুলিশ (Police)। জানা গিয়েছে, ৩০ মে হরিয়ানার রোহতকের সেক্টর ৩৬-এর একটি হাসপাতালে যমজ কন্যা সন্তানের জন্ম দেন নীরজের স্ত্রী পূজা সোলাঙ্কি। দুই সন্তানকে নিয়ে বাড়ি আসার পর তাদের খুন করে নীরজ।  কন্যা সন্তান হওয়ায় তাদের মেরে ফেলে নীরজ। এই ঘটনার পর পূজার দাদা অর্থাৎ নীরজের শ্যালক থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। থানা-পুলিশ হতেই পালিয়ে যান অভিযুক্ত নীরজ। তাকে খুঁজতে বিগত এক মাস ধরে দিল্লি এবং হরিয়ানার বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement