Mumbai Shocker: বোনের সঙ্গে প্রেমিক, রাগের চোটে বাবাকে সঙ্গে নিয়ে কিশোরকে খুন দাদার
ঘটনার খবর পেতেই পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায়। এরপর কিশোরের দেহ হাসপাতালে নিয়ে যায় পুলিশ ময়নাতদন্তের জন্য।
মুম্বই, ৩ জুন: প্রেমিকের সঙ্গে বোনকে দেখে রাগ সামলাতে পারেনি যুবক। তার জেরেই বাবার সঙ্গে মিলে বোনের কিশোর প্রেমিককে খুনের অভিযোগ ওঠে বছর ২৪-এর যুবকের বিরুদ্ধে। মহারাষ্ট্রের (Maharashtra) নয়া মুম্বই (Mumbai) টাউনশিপে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। রিপোর্টে প্রকাশ, পানভেলের বাড়িতে গিয়ে সেখানে তাঁকে দেখতে পায়নি বাবা, ছেলে। এরপর দরজা খুলে ঘরে প্রবেশ করলে, সেখানে বোনের সঙ্গে তাঁর কিশোর প্রেমিককে দেখতে পায় ওই যুবক। রাগের চোটে বোনের প্রেমিককে বাবার সঙ্গে মিলে খুন করে ওই যুবক।
ঘটনার খবর পেতেই পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায়। এরপর কিশোরের দেহ হাসপাতালে নিয়ে যায় পুলিশ ময়নাতদন্তের জন্য।
কিশোরের মৃত্যুর পর পুলিশ ২৪ বছরের যুবককে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয় অভিযোগ।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Woman Kills Husband: আঠারো বছরের দাম্পত্য জীবন! প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করে দেহ নদীতে ভাসিয়ে দিল স্ত্রী
Raja Raghuvanshi Murder Case:কীভাবে খুন করা হয় স্বামী রাজা রঘুবংশীকে? ঘটনা পুননির্মাণের জন্য মেঘালয়ে আনা হল সোনমকে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী খুনে অভিযুক্তকে বিমানবন্দরে চড় যাত্রীর, দেখুন ভিডিও
Sonam Raguvanshi Lover Raj Khushwaha: সোনমের বাবার কারখানায় কুড়ি হাজারের বেতনে চাকরি করতেন প্রেমিক রাজ, খুন হওয়া ব্যবসায়ী স্বামী রাজা রঘুবংশীর আয় ছিল কোটিতে
Advertisement
Advertisement
Advertisement