Mumbai Shocker: ট্রেনের মধ্যেই নৃশংস খুন, নম্বর সিটে বসার জন্য গন্ডগোল, যুবককে খুন করল কিশোর

১৫ নভেম্বর অঙ্কুশের সঙ্গে ওই নাবালকের গন্ডগোল শুরু হয়। অঙ্কুশ অন্যদের নিয়ে ওই অভিযুক্ত যুবককে অপমান করেন। তার প্রতিশোধ নিতেই পরদিন ট্রেনে চড়ে অঙ্কুশকে ছুরিতে ক্ষতবিক্ষত করে দেয় ওই কিশোর।

Train (Photo Credit:x@IndianTechGuide)

মুম্বই, ২২ নভেম্বর: ট্রেনের (Train) সিটে বসার জন্য গন্ডগোল। শুধু তাই নয়, লোকাল ট্রেনের চার নম্বর সিটে বসার জন্য বছর ৩৫-এর এক যুবককে খুন করল নাবালক। এবার মুম্বই থেকে এমন খবর উঠে আসছে। গত ১৫ নভেম্বর অঙ্কুশ ভালেরাও ট্রেনে চড়ে  ঘাটকোপর স্টেশনে পৌঁছন। অন্যদিকে ঘাটকোপর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল ওই নাবালক। ঘাটকোপর স্টেশনে ট্রেন ঢুকলে অঙ্কুশ ভালেরাওয়ের কাছে গিয়ে তাঁকে ছুরি দিয়ে আঘাত শুরু করে ওই নাবালক। অঙ্কুশকে ছুরি দিয়ে একাধিকবার ক্ষতবিক্ষত করার পর ওই নাবালক সেখান থেকে পালিয়ে যায়।

জানা যায়, ১৫ নভেম্বর অঙ্কুশের সঙ্গে ওই নাবালকের গন্ডগোল শুরু হয়। অঙ্কুশ অন্যদের নিয়ে ওই অভিযুক্ত যুবককে অপমান করেন। তার প্রতিশোধ নিতেই পরদিন ট্রেনে চড়ে অঙ্কুশকে ছুরিতে ক্ষতবিক্ষত করে দেয় ওই কিশোর। ঘটনার পরপরই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে। তবে এখনও ওই কিশোরের খোঁজ  মেলেনি। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তর দিদিকে গ্রেফতার করেছে।

রিপোর্টে প্রকাশ, অঙ্কুশ ভালেরাওকে স্থানীয় রাজাওয়াডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শেষরক্ষা  হয়নি। চিকিৎসার মাঝেই অঙ্কুশের মৃত্যু হয়। মৃত্যুর আগে অঙ্কুশ পুলিশের কাছে বিবৃতি দেয়। সেই সঙ্গে অভিযুক্ত কিশোরের ছবি নিজের ফোন থেকে পুলিশকে দেখায়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement