Mumbai Building Fire: গভীর রাতে মুম্বইয়ের বহুতল আবাসনে আগুন, ধোঁয়ায় ঢাকল গোটা বিল্ডিং, শ্বাসরোধে মৃত্যু

শুক্রবার রাত ২টো ৪০ নাগাদ লোখান্ডওয়ালা কমপ্লেক্স এলাকার আট তলা একটি বিল্ডিংয়ের এক তলায় আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা আবাসন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল।

Fire Representative Photo (Photo Credits: X)

Mumbai Building Fire: গভীর রাতে মুম্বইয়ের (Mumbai) আন্ধেরি এলাকায় একটি আবাসিক বিল্ডিংয়ে আগুন লেগে প্রাণ গিয়েছে এক মহিলার। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই শিশু সহ আরও ছয়জন অসুস্থ হয়ে পড়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। শুক্রবার রাত ২টো ৪০ নাগাদ লোখান্ডওয়ালা কমপ্লেক্স এলাকার আট তলা একটি বিল্ডিংয়ের এক তলায় আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা আবাসন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। দমকল বাহিনীর চারটি গাড়ি জল ঢেলে নিভিয়েছে বহুতলের আগুন। ওই মহিলা, দুই শিশু সহ মোট সাত জনকে প্রাথমিকভাবে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা বছর ৩৪-এর অভিনা সঞ্জনওয়ালাকে মৃত বলে জানিয়ে দেন। শ্বাসরোধে মৃত্যু হয়েছে তাঁর।

গভীর রাতে বহুতল আবাসনে আগুনঃ

পুলিশ সূত্রে খবর, গভীর রাতে আগুন লাগায় প্রাথমিকভাবে তা অনেকেই বুঝে উঠতে পারেননি। দীর্ঘক্ষণ ধোঁয়ার মধ্যেই ঘুমিয়ে ছিলেন তাঁরা। যার ফলে শ্বাসরুদ্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েছেন আবাসিকরা। ১০ দিনের একটি শিশু এবং তিন বছরের একটি শিশু ধোঁয়ায় জেরে অসুস্থ হয়ে পড়েছে। ১০ দিনের শিশুটিকে নিবিড় পরিচর্যা ইউনিটে রেখে চিকিৎসা চলছে। অসুস্থ হয়ে পড়া আরও দুই ব্যক্তকে কুপার এবং ট্রমা কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মধ্যরাতে বহুতল আবাসনে আগুন লাগার কারণ এখন স্পষ্ট নয় পুলিশ এবং দমকল বাহিনীর কাছে। তবে তদন্ত চলছে। জানা যাচ্ছে, অগ্নিকাণ্ডের জেরে গৃহস্থালির বহু জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। আবাসনের বৈদ্যুতিক তার, আসবাবপত্র, নথিপত্র নানা কিছু নষ্ট হয়ে গিয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement