Mumbai- Live-in Relationship and Murder: প্রেমিকাকে খুনের পর দেহাংশ প্লাস্টিকে মুড়ে রাখে মনোজ, ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোলে পুলিশ দরজা ভেঙে ঢুকে হতবাক

গত ৩ বছর ধরে মনোজ সাহানির সঙ্গে লিভ-ইন- সম্পর্কে ছিলেন সরস্বতী বিদ্যা। মনোজ সাহানি এবং সরস্বতী বিদ্যা মীরা রোডের যে ফ্ল্যাটে থাকতেন, সেখানকার বাসিন্দাদের সঙ্গে খুব বেশি মেলামেশা করতেন না।

Murder. Representational Image (Photo Credit: IANS)

মুম্বই, ৮ জুন: মুম্বইতে লিভ-ইন-পার্টনারকে খুনের অভিযোগ উঠল মাঝ বয়সী ব্যক্তি মনোজ সাহানির বিরুদ্ধে। মনোজ তার লিভ-ইন-পার্টনার সরস্বতী বিদ্যাকে খুনের পর, তাঁর দেহ টুকরো টুকরো করে কেটে ফেলে। এরপর প্লাস্টিকের ব্যাগে বিদ্যার দেহ ভরে, থানের ফ্ল্য়াট থেকে বোরিভালিতে চলে যায় মাঝ বয়সী ব্যক্তি। থানের মীরা রোডের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে, পুলিশ সেখানে হাজির হয়। কিন্তু দরজা ভেঙে ঢুকতে হয় পুলিশকে। মনোজের ফ্ল্যাটে দরজা ভেঙে প্রবেশ করে সেখান থেকে প্লাস্টিকে মোড়া অবস্থায় সরস্বতী বিদ্যা নামে ওই মহিলার দেহাংশ উদ্ধার করে মুম্বই পুলিশ।

আরও পড়ুন: Mumbai- Live-in Relationship and Murder: শ্রদ্ধার স্মৃতি উসকে ভয়াবহ কাণ্ড মুম্বইতে, লিভ-ইন পার্টনারকে খুনের পর দেহ টুকরো করল 'প্রেমিক'

মনোজ সাহানিকে এরপর পুলিশ গ্রেফতার করে জেরা শুরু করেছে।

জানা যাচ্ছে, গত ৩ বছর ধরে মনোজ সাহানির সঙ্গে লিভ-ইন- সম্পর্কে ছিলেন সরস্বতী বিদ্যা। মনোজ সাহানি এবং সরস্বতী বিদ্যা মীরা রোডের যে ফ্ল্যাটে থাকতেন, সেখানকার বাসিন্দাদের সঙ্গে খুব বেশি মেলামেশা করতেন না। এমনকী কার নামে ওই ফ্ল্যাটের রেজস্ট্রেশন, প্রমোটারের লগ বুকে তার উল্লেখ নেই বলেও দাবি সেখানকার বাসিন্দাদের।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement