Mumbai Byculla Zoo Penguin: মুম্বইয়ের চিড়িয়াখানায় পেঙ্গুইন রাখার খরচ ২৬ কোটি, কিন্তু আয় হল কত

গত পাঁচ বছরে এই চিড়িয়াখানায় ১ কোটির বেশি মানুষ এসেছেন। তাদের মধ্যে বেশিরভাগ জানিয়েছেন, পেঙ্গুইনই তাদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ।

Penguin. (Photo Credits:X)

Mumbai Byculla Zoo Penguin: মুম্বইয়ের বাইকুলা চিড়িয়াখানার প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে পেঙ্গুইন। হ্যাঁ, অ্যান্টার্কটিকা-র বরফের বাসিন্দা পেঙ্গুইন গরমের শহর মুম্বইয়ের চিড়িয়াখানায় দিব্য়ি আছে। তবে তাদের রাখার খরচ অনেক। গত পাঁচ বছরে পেঙ্গুইনদের পিছনে চিড়িয়াখানা কর্তৃপক্ষের খরচ হয়েছে প্রায় ২৬ কোটি টাকা। তাদের জন্য শীততপ নিয়ন্ত্রিত ঘর, বিশেষ খাবার, সব সময় ডাক্তারী পর্যবেক্ষণ সহ নানা কারণে এই খরচ হয়েছে। কিন্তু ২৬ কোটি টাকা জলে যায়নি। পেঙ্গুইন রাখায় জনতার ঢল নেমেছে। আরটিএআইয়ের তথ্য বলছে, গত পাঁচ বছরে এই চিড়িয়াখানায় ১ কোটির বেশি মানুষ এসেছেন। তাদের মধ্যে বেশিরভাগ জানিয়েছেন, পেঙ্গুইনই তাদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ।

পাঁচ বছরে খরচ ২৬ কোটি, মুনাফা ৪০ কোটি!

আর এর ফলে গত পাঁচ বছরে বাইকুলা চিড়িয়াখানায় মুনাফা হয়েছে ৪০ কোটি টাকা। টিকিট বিক্রি, বিজ্ঞাপন, ফুড স্টল সহ নানাভাবে রেকর্ড রোজগার হয়েছে চিড়িয়াখানাটির। ২৬ কোটি টাকার খরচে ৪০ কোটির মুনাফা! পেঙ্গুইন এখন লক্ষ্মীর ভাণ্ডার হয়ে উঠেছে মুম্বইয়ের চিড়িয়াখানার।

মুম্বইয়ের চিড়িয়াখানায় পেঙ্গুইন

বাইকুলার চিড়িয়াখানায় পেঙ্গুইন

৯ বছর আগে দক্ষিণ কোরিয়া থেকে আনা হয়েছিল পেঙ্গুইনগুলি

২০১৬ সালে দক্ষিণ কোরিয়া থেকে মুম্বইয়ের এই চিড়িয়াখানায় ৮টি পেঙ্গুইন আনা হয়েছিল। সেটি এখন বাড়তে বাড়তে হয়েছে ২১টি।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement