Mumbai Shocker: প্রেমিকার পরিবারে নাকচ বিয়ের প্রস্তাব, লাইভে এসে গায়ে আগুন দিল কিশোর

মহারাষ্ট্রের ভাকোলায় ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্র সোশ্যাল মিডিয়ায় লাইভ থেকে নিজেকে আগুনে আত্মাহুতি দেওয়ার চেষ্টা করল (Boy Sets Himself on Fire)।

Teenage Representational Image

মুম্বই, ৮ সেপ্টেম্বর:  মহারাষ্ট্রের ভাকোলায় ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্র সোশ্যাল মিডিয়ায় লাইভ থেকে নিজেকে আগুনে আত্মাহুতি দেওয়ার চেষ্টা করল (Boy Sets Himself on Fire)। রিপোর্ট অনুযায়ী আগেই তাঁর প্রেমিকা হাতের শিরা কেটে ফেলে। সেই ভিডিও দেখার পরেই সে এই ভয়ঙ্কর পথ বেছে নেয়। আরও পড়ুন-Mamata Banerjee: ‘সারাক্ষণ কুটুস কুটুস! বিজেপি বোঝে না, এই ভাগাভাগি হওয়ার নয়’

ওই কিশোরের বাড়ির লোক সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যায় । চিকিৎসকরা জানিয়েছেন, বিপদ কেটেছে। হাতের শিরা কেটে ফেলা কিশোরীর অবস্থাও এখন স্থিতিশীল, চিকিৎসা চলছে তার।

ভাকোলা পুলিশের ঊর্ধ্বতন ইন্সপেক্টর প্রদীপ মোরে জানিয়েছেন, এখনও এই বিষয়ে কোনও মামলা রুজু করা হয়নি। ছেলেটি তার প্রেমিকার হাত কাটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখার পরেই নিজেকে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং দরকার পড়লে মামলা রুজু করা হবে। ছেলেটির দেহের ১০% পুড়ে গেছে। জানা গেছে মেয়েটির বাড়ি থেকে তাদের বিয়ের প্রস্তাব  মেনে না নেওয়ায় এই ঘটনা ঘটিয়েছে তারা।

পুলিশ জানিয়েছে দুই পরিবারই সান্তাক্রুজ অঞ্চলে একটি চওলে থাকে। ভাকোলা পুলিশ এই ঘটনাটি নজের রেখেছে।

এদিকে পাঞ্জাবের লুধিয়ানায় এক মহিলা বৈবাহিক সম্পর্কে সমস্যা থাকায় নিজের সন্তানের গায়ে মোটর তেল ঢেলে আগুন লাগিয়ে দেন। ওই শিশুটির দেহের প্রায় ৬০% পুড়ে গেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর ওই মহিলার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement