মুম্বই: মহিলা যাত্রীর দিকে চেয়ে অটো ড্রাইভারের হস্তমৈথুন, টুইট করে মুম্বই পুলিশকে খবর দিল বন্ধু

ফের মুম্বইয়ে মহিলার শ্লীলতাহানি। ক দিন আগে লোকাল ট্রেনে মহিলাদের কামরায় উঠে এক তরুণের হস্তমৈথুন কাণ্ডের পর এবার অটো চালকের অসভ্যতা। যেখানে অভিযোগ, অটোর 'রেয়ার ভিউ মিরর'-র মাধ্যমে মহিলা যাত্রীকে দেখে হস্তমৈথুনে মত্ত ছিলেন ড্রাইভার।

অটো। প্রতীকী ছবি। (Photo Credits: Unsplash)

মুম্বই, ৩০ জুলাই: Mumbai Auto Driver Masturbates Looking at Female Passenger। ফের মুম্বইয়ে মহিলার শ্লীলতাহানি। ক দিন আগে লোকাল ট্রেনে মহিলাদের কামরায় উঠে এক তরুণের হস্তমৈথুন কাণ্ডের পর এবার অটো চালকের অসভ্যতা। যেখানে অভিযোগ, অটোর 'রেয়ার ভিউ মিরর'(Rear-View Mirror)-র মাধ্যমে মহিলা যাত্রীকে দেখে হস্তমৈথুনে মত্ত ছিলেন ড্রাইভার।

গতকাল রাতে ১১টা নাগাদ মুম্বইয়ের কান্দিভালি স্টেশনের সামনে হয় এই ঘটনা। সেই মহিলা স্টেশনের সামনে থেকে অটোতে ওঠেন। ফোনে কথা বলার সময় হঠাৎ তার নজর যায় ড্রাইভারের দিকে। তখন সেই মহিলা দেখে ড্রাইভার তাকে দেখে হস্তমৈথুনে মত্ত, অটো এঁকেবেঁকে চলেছে। মহিলা তখনই ভয় পেয়ে চিৎকার করে অটো থেকে নেমে পড়ে। মহিলার চিৎকারে ধরা পড়ে যাওয়ার ভয়ে অটো চালক পালিয়ে যায়। আরও পড়ুন-মহিলা কামরায় বসে প্রকাশ্যে হস্তমৈথুন তরুণের, মুম্বইয়ের লোকাল ট্রেনে মহিলা যাত্রীর ক্যামেরায় ধরা পড়া এই ভিডিও ভাইরাল

তবে তার মধ্যেই সেই মহিলা অটোর নম্বর নোট করে রেখে দেয়। সেই সময়ই তার সঙ্গে ফোনের অপরপ্রান্তে থাকা বন্ধু পুরো ঘটনা জানিয়ে মুম্বই পুলিশকে টুইটের মাধ্যমে জানিয়ে দেয়।

মুম্বই শহরতলীর লোকাল ট্রেনে হিলা কামরায় উঠে প্রকাশ্যে হস্তমৈথুন করতে দেখা গেল এক কমবয়েসী ছেলেকে। মহিলাদের কামরায় ফার্স্ট ক্লাসে হওয়া এই ঘটনা যা ক্য়ামেরাবন্দি হওয়ার পর সেই ভিডিও ভাইরাল হয়ে বানিজ্যনগরীতে মহিলাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছিল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement