Mulayam Singh Yadav Dies: প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব, শোকপ্রকাশ মোদির
প্রয়াত হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। সোমবার সকালে গুরুগ্রাম মেদান্ত হাসপাতালে ভর্তি থাকাকালীন মৃত্যু হয় তাঁর।
নয়াদিল্লি: প্রয়াত হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা (Samajwadi Party Founder) মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav)। সোমবার (Monday) সকালে গুরুগ্রাম মেদান্ত হাসপাতালে ভর্তি থাকাকালীন মৃত্যু (Dies) হয় তাঁর। মৃত্যুকালে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বয়স হয়েছিল ৮২ বছর।
সোমবার সকালে সোশ্যাল মিডিয়াতে খবরটি প্রথম পাওয়া যায়। পরে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা ও নিজের বাবার মৃত্যুর খবরটি সত্যি বলে জানান উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা অখিলেশ সিং যাদব (Akhilesh Sing Yadav)। একটি টুইট করে মুলায়ম সিং যাদবের মৃত্যুর খবরটি সুনিশ্চিত করেন সমাজবাদী পার্টির বর্তমান প্রধান অখিলেশ।
অসুস্থতার কারণে গত ২২ অগাস্ট গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুলায়ম সিং যাদব। এরপর গত ২ অক্টোবর বর্ষীয়ান এই রাজনৈতিক নেতার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালের আইসিইউ (ICU) ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। গতকাল রবিবার আচমকা তাঁর অবস্থা আরও খারাপ হতে শুরু করে। চিকিৎসকরা সমস্ত রকম চেষ্টা চালিয়েও অবশেষে ব্যর্থ হলেন। সোমবার সকালে অবসান হল সব লড়াইয়ের। বর্ষীয়ান এই নেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক মহলে।
খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে টুইট করে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বর্ষীয়ান রাজনৈতিক নেতার স্মৃতিচারণা করে লেখেন, "দেশে জরুরি (Emergency) অবস্থা জারির সময়ে গণতন্ত্র রক্ষার যুদ্ধে অন্যতম প্রধান সৈনিকের দায়িত্ব পালন করেন ছিলেন মুলায়ম সিং যাদব। সাংসদ থাকাকালীনও দেশের উন্নতির জন্য তাঁর লড়াই মনে রাখবে দেশবাসী।"