MP Man Died During Cricket Match: মধ্যপ্রদেশের গুনায় ক্রিকেট ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ২৮ এর যুবকের, ঘটনায় শোকের ছায়া

গত কাল ম্যাচ চলাকালীন ব্যাট করার জন্য অপেক্ষা করছিলেন বছর ২৮ এর যুবক, হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম দীপক খান্দেকার, যিনি ভামোরি এলাকার বাসিন্দা।

Heart Attack Kills College Student

মধ্যপ্রদেশের  গুনায় ক্রিকেট ম্যাচ চলাকালীন মৃত্যু হল এক যুবকের। গত কাল ম্যাচ চলাকালীন ব্যাট করার জন্য অপেক্ষা করছিলেন বছর ২৮ এর যুবক, হঠাৎই  হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম দীপক খান্দেকার, যিনি ভামোরি এলাকার বাসিন্দা। মাত্র এক মাস আগেই তার বিয়ে হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে দীপক তার বন্ধুদের সাথে কলোনি এবং পারওয়াহ গ্রামের মাঝখানে অবস্থিত মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিল। তার দল ব্যাটিং করছিল, এবং তিনি অধীর আগ্রহে ব্যাট করার জন্য অপেক্ষা করছিলেন।ম্যাচ চলাকালীন হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। বন্ধুরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ফতেহগড় মাঠে ম্যাচটি চলছিল যখন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি  ঘটে।

গত কয়েকমাসে মধ্যপ্রদেশের বিভিন্ন শহরে হৃদরোগে মৃত্যুর  ঘটনায় স্থানীয়রা বেশ আতঙ্কিত। গত ৪ জানুয়ারী পিএইচসি অফিসে চা খেতে যাওয়ার সময় কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মারা গিয়েছিলেন হনুমান কলোনির মধুর তিওয়ারি আবার তার ঠিক ৩ দিন পরে শ্রীরাম কলোনীর বাসিন্দা বছর ২৮ এর  রাজকুমার ৭ জানুয়ারী রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তবে নব বিবাহিত এই যুবকের মৃত্যুতে শোকের ছায়া অঞ্চলে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement