Pahalgam Terrorist Attack: বাড়িতে নিয়ে আসা হল নৌসেনা অফিসার বিনয় নারওয়ালের নিথর দেহ, শ্রদ্ধা জানালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী

ছ’দিন আগেই হয়েছিল বিয়ে। বিয়ের পর হানিমুনে বৌ-কে নিয়ে ঘুরতে গিয়েছিলেন হরিয়ানার যুবক বিনয় নারওয়াল, পেশায় তিনি ছিলেন নৌসেনার আধিকারিক।

ছ’দিন আগেই হয়েছিল বিয়ে। বিয়ের পর হানিমুনে বৌ-কে নিয়ে ঘুরতে গিয়েছিলেন হরিয়ানার যুবক বিনয় নারওয়াল, পেশায় তিনি ছিলেন নৌসেনার আধিকারিক। এদিকে বাড়ি থেকেও উৎসবের রেশ তখনও কাটেনি। এর মধ্যেই বাজল বিশাদের সুর। পহেলগামে (Pahalgam) জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর। বুধবার সন্ধ্যেয় মরদেহ আনা হল হরিয়ানার কার্নালে। তাঁকে শেষবার দেখার জন্য এলাকাবাসীরা ভিড় জমান বাড়ির সামনে। শেষশ্রদ্ধা জানাতে এসেছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন তিনি।

বিনয়কে শ্রদ্ধা জানালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী

বছর দুয়েক আগে ভারতীয় নৌসেনায় যোগ দিয়েছিলেন তিনি। দিনকয়েক আগেই বিয়ের জন্য ছুটি নিয়ে কোচি থেকে বাড়ি এসেছিলেন তিনি। গত ১৬ এপ্রিল ধুমধাম করে বিয়ের হয় বছর ২৬-এর বিনয়ের। ১৯ এপ্রিল রিশেপশন পার্টি সেড়ে পরদিনই জম্মু-কাশ্মীরের উদ্দেশ্যে স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়েন তিনি। আগে থেকেই টিকিট কেটে রেখেছিলেন তিনি। কথা ছিল কাশ্মীর ঘুরে কাজে যোগ দেবেন তিনি। তবে তা আর হল না।

পহেলগামে জঙ্গি হামলা

মঙ্গলবার বিকেলে পহেলগামে জঙ্গি হামলায় মৃত্যু হয় বিনয়ের। নাম পরিচয় জেনে স্ত্রীয়ের সামনেই গুলি করা হয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর বিনয়ের। মৃতদেহ ঘিরে কাঁদতে থাকেন তাঁর স্ত্রী। পরে সেনা জওয়ানরা এসে তাঁদের উদ্ধার করে। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement