Anti-Tank Guided Missile: প্রায় ৫ হাজার MILAN-2T অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল কেনার চুক্তি করল ভারত

প্রতিরক্ষা ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ৪ হাজার ৯৬০টি MILAN-2T অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল (Anti-Tank Guided Missiles) কিনতে ভারত ডায়নামিক্স লিমিটেডের সঙ্গে চুক্ত করল প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence)। এত সংখ্যক অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিনতে সরকারের খরচ হবে ১ হাজার ১৮৮ কোটি টাকা। ফ্রান্সের থেকে লাইসেন্স পাওয়ার পর ভারত ডায়নামিক্স লিমিটেড ভারতে MILAN-2T অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল উৎপাদন করেছে।

MILAN-2T অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল

নতুন দিল্লি, ১৯ মার্চ: প্রতিরক্ষা ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ৪ হাজার ৯৬০টি MILAN-2T অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল (Anti-Tank Guided Missiles) কিনতে ভারত ডায়নামিক্স লিমিটেডের (Bharat Dynamics Limited) সঙ্গে চুক্ত করল প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence)। এত সংখ্যক অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিনতে সরকারের খরচ হবে ১ হাজার ১৮৮ কোটি টাকা। ফ্রান্সের থেকে লাইসেন্স পাওয়ার পর ভারত ডায়নামিক্স লিমিটেড ভারতে MILAN-2T অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল উৎপাদন করেছে।

প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, কোটি টাকার এই চুক্তি সরকারের 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগকে আরও বাড়িয়ে তুলবে। এর আগে ২০১৬ সালেও ভারত ডায়নামিক্স লিমিটেডেকে অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল অর্ডার দেওয়া হয়েছিল। MILAN-2T সেকেন্ড জেনারেশন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। আরও পড়ুন: COVID-19 Cases In India: চলতি বছরে সর্বোচ্চ, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩৯,৭২৬

MILAN-2T অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরিসীমা ১ হাজার ৮৫০ মিটার। এই মিসাইল স্থলের পাশাপাশি যানবাহন ভিত্তিক লঞ্চার থেকেও নিক্ষেপ করা যাবে। আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক উভয় কাজের জন্যই অ্যান্টি-ট্যাঙ্ক ভূমিকাতে মোতায়েন করা যেতে পারে এই মিসাইল। এই ক্ষেপণাস্ত্রগুলি অন্তর্ভুক্তি সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রস্তুতিকে আরও বাড়িয়ে তুলবে। তিন বছরের মধ্যে এই মিসাইলের অন্তর্ভু্ক্তি শেষ করার পরিকল্পনা করা হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement