UP Shocker: স্কুলের শৌচাগারে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা, ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি, গ্রেফতার শিক্ষক

দশম শ্রেণির ওই পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই স্কুল শিক্ষককে। আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে তাঁকে।

Rape Representational Image (Photo Credit: File photo)

নয়াদিল্লিঃ যোগীরাজ্যে ফের যৌন হেনস্থার (Sexual Harassment)ঘটনা। এবার শিক্ষকের লালসার শিকার নাবালিকা (Minor) ছাত্রী (Student)। নাবালিকাকে স্কুলের শৌচাগারে (Toilet) ডেকে যৌন হেনস্থা। জোর করে সেই মুহূর্তের ভিডিয়ো শুট ও পরে তা দেখিয়ে হুমকির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। পড়ুয়ার অভিযোগের বিরুদ্ধে গ্রেফতার অভিযুক্ত শিক্ষক। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ললিতপুরে। অভিযুক্ত স্কুল শিক্ষকের নাম ছালি রাজা। একটি বেসরকারি স্কুলে কর্মরত ছিলেন তিনি। ওই স্কুলেরই দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শিক্ষক

১৪ বছরের ওই ছাত্রীর অভিযোগ, স্কুলের শৌচাগারে ডেকে তাকে যৌন হেনস্থা করতেন ওই শিক্ষক। ক্যামেরা বন্দি করা হত সেই মুহূর্ত। পরে তা ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হত ওই ছাত্রীকে। স্কুল কর্তৃপক্ষ ও পুলিশের কাছে অভিযোগ জানিয়ে কোনও ফল হয়নি বলে জানিয়েছে অভিযোগকারিনীর পরিবার। এরপরই অতিরিক্ত জেলা শাসকের দ্বারস্থ হয় ওই নাবালিকা। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেন জেলা শাসক। এরপরই দশম শ্রেণির ওই পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই স্কুল শিক্ষককে। আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে তাঁকে।

স্কুলের শৌচাগারে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা, গ্রেফতার শিক্ষক

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement