Minor Rape Case: ১১ বছরের কিশোরীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার সরকারি স্কুলের শিক্ষক

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-এর অধীনে মামলা রুজু হয়েছে। পলাতক শিক্ষককে গ্রেফতার করেছে নিম্বারগা থানার পুলিশ।

Representational Image (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ কলকাতার বুকে ঘটে যাওয়া তরুণী চিকিৎসককে (Lady Doctor)খুন-ধর্ষণের(Rape) ঘটনায় যখন উত্তাল গোটা দেশ,তারই মাঝে উঠে আসছে একের পর এক অপরাধের ঘটনা। এ বার এই তালিকায় নাম লেখাল কর্ণাটক। ১১ বছরের কিশোরীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে গ্রেফতার করা হল এক স্কুল শিক্ষককে(School Teacher)। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের(Karnataka) আলন্দ তালুকের নিম্বারগা থানার অন্তর্গত কলাবুরগি গ্রামের একটি সরকারি স্কুলে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ওই স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ত। মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে মেয়েটি ক্লাসে যাওয়ার সময় অভিযুক্ত তার ওপর হামলা চালায়। হামলার সময় মেয়েটি ক্লাসরুমে একা ছিল। ছাত্রীর মুখ চেপে ধরা হয়। কোনও শব্দ না করার হুমকি পর্যন্ত দেওয়া হয় তাকে। কিশোরী বাঁধা দিলে তাকে মারধর শুরু করে অভিযুক্ত। প্রাণে বাঁচতে চেঁচাতে শুরু করে নির্যাতিতা। তখনই ভয়ে স্কুল ছেয়ে পালায় অভিযুক্ত। বাড়িতে গিয়ে সবটা জানাতে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার অভিভাবকেরা। ইতিমধ্যেই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-এর অধীনে মামলা রুজু হয়েছে। পলাতক শিক্ষককে গ্রেফতার করেছে নিম্বারগা থানার পুলিশ। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement