Rape Case in Agra: ঘুমন্ত অবস্থায় নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে আগ্রা পুলিশ

ফের যোগীরাজ্যে সামনে এল দলিতের ওপর অত্যাচারের ঘটনা। এবার আগ্রায় দলিত নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করল এক ব্যক্তি।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

ফের যোগীরাজ্যে সামনে এল দলিতের ওপর অত্যাচারের ঘটনা। এবার আগ্রায় (Agra) দলিত নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করল এক ব্যক্তি। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। তারপর থেকে এখনও পর্যন্ত অভিযুক্তকে খুঁজে পায়নি স্থানীয় থানার পুলিশ। অন্যদিকে নির্যাতিতা এখন ভর্তি রয়েছে হাসপাতালে। এদিকে অপহরণের সময়ের একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, অভিযুক্ত ওই এলাকার বাসিন্দা নয়। যদিও ঘটনার তদন্তে নেমেছে আগ্রা থানার পুলিশ।

দলিত নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ

জানা যাচ্ছে, গতকাল রাতে নিজের ঘরেই ঘুমোচ্ছিল ১২ বছরের ওই কিশোরী। সেই সময় অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি বাড়িতে ঢুকে অচৈতন্য করে নাবালিকাকে নিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে দলিত কিশোরীকে কোলে তুলে যাচ্ছে অভিযুক্ত। পরিবারসূত্রে খবর, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। বাড়িতে একাই ঘুমোচ্ছিল  কিশোরী। সেই সুযোগেই তাঁকে অপহরণ করা হয়েছে।

দেখুন পোস্ট

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

এদিকে বাড়ি থেকে কিছুটা দূরে একটি মন্দিরের সামনে কয়েক ফোঁটা রক্তও পাওয়া গিয়েছে। এবং মন্দিরের একটি দেওয়ালের পেছনেও রক্তের দাগ পাওয়া গিয়েছিল। যার থেকে এটা নিশ্চিত ওই এলাকাতেই মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। ঘটনার ইতিিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement