Koradi Temple Collapse: নির্মীয়মাণ কোরাডি মন্দিরের ধ্বংসস্তুপে চাপা পড়ে আহত অনেকে, ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলেন মন্ত্রী

শনিবার মহারাষ্ট্রের কোরাডি মন্দিরের স্ল্যাব ভেঙে আহত হন কমপক্ষে ১৭ জন শ্রমিক। ঘটনার সময় সকলেই মন্দিরের মধ্যে কাজ করছিলেন।

শনিবার মহারাষ্ট্রের কোরাডি মন্দিরের (Koradi Temple) স্ল্যাব ভেঙে আহত হন কমপক্ষে ১৭ জন শ্রমিক। ঘটনার সময় সকলেই মন্দিরের মধ্যে কাজ করছিলেন। আহতরা বর্তমানে হাসপাতালে ভর্তি। তবে দুর্ঘটনার কারণ এখনও অজানা। কী কারণে সিমেন্টের স্ল্যাব ভেঙে পড়ল সেই কারণ এখন অজানা। ঘটনাস্থলে ইতিমধ্যেই সরকারি ইঞ্জিনিয়ার, তদন্তকারী সংস্থার আধিকারিকরা তদন্ত শুরু করেছে। এমনকী ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে। তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন।

কী বলছেন মন্ত্রী?

ঘটনা সম্পর্কে মন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁদের মধ্যে ৮ জনকে এখনও পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে। ৫ জনকের এখনও চিকিৎসা চলছে। বিম নাকি কাঠামো, কিংবা স্ল্যাব তৈরকি সময় কিছু ঘটেছিল তা খতিয়ে দেখা হচ্ছেো। আগামী ২০ দিনের মধ্যে এই ঘটনার রিপোর্ট আসবে। তখনই স্পষ্ট হবে কার গাফিলতিতে দুর্ঘটনাটি ঘটেছে। এবং তাঁর বিরুদ্ধে তদন্ত হবে।

কী ঘটেছিল?

প্রসঙ্গত, গত শনিবার রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিসল মহালক্ষ্ণী জগদম্বা মন্দিরের একাংশ। ধ্বংস্তুপে চাঁপা পড়েন বহু শ্রমিক। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধারকার্যে হাত হাত  স্থানীয়রা। ৯ জনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ৩ জন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement