Allahu Akbar Chant: পহেলগাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হচ্ছে, ক্ষোভের সুর বললেন মেহবুবা মুফতি
পহেলগাম জঙ্গি হামলা কাণ্ডে তিনবার আল্লাহু আকবর বলা জিপলাইন অপারেটরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আর এই ঘটনা নিয়ে চলা সোশ্যাল মিডিয়ার একাংশের পোস্ট দেখে ক্ষোভে ফেটে পড়লেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি মন্ত্রী মেহবুবা মুফতি।
শ্রীনগর, ২৯ এপ্রিল: পহেলগাম জঙ্গি হামলা কাণ্ডে তিনবার আল্লাহু আকবর বলা জিপলাইন অপারেটরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আর এই ঘটনা নিয়ে চলা সোশ্যাল মিডিয়ার একাংশের পোস্ট দেখে ক্ষোভে ফেটে পড়লেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি মন্ত্রী মেহবুবা মুফতি। পিডিপি নেত্রী মেহবুবা বললেন, "সোশ্যাল মিডিয়ায় কিছু লোক বড্ড সাম্প্রদায়িক। যেমন আপনারা বলেন 'জয় শ্রী রাম', তেমনি মুসলিমরা বলে, আল্লাহু আকবর...যখনই আমরা সঙ্কটে পড়ি, তখন আমরা বলি 'আল্লাহু আকবর'। কিন্তু এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারের উচিত যারা সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িতকার বিষ ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া।"কাশ্মীরের মানুষদের ওপর, ধর্ম বেছে বেছে যেভাবে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হচ্ছে তার নিন্দাও করেন ভূ-স্বর্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
দেখুন কী বললেন মেহবুবা মুফতি
মানবিক দিক থেকে কিছু পাকিস্তানীর ভারতে থাকার বিষয় বিবেচনার দাবি
এর সঙ্গে মেহবুবা মুফতি দাবি করেন, পহেলগামে জঙ্গি হামলার পর কেন্দ্রীয় সরকার ভারতে থাকা সব পাকিস্তানীকে দেশ ফেরত যাওয়ার যে নির্দেশ দিয়েছে তা কয়েকজনের পক্ষে বেশ কঠিন হয়েছে। উদাহরণ হিসেব মেহবুব মুফতি বলেন, কিছু পাকিস্তানী মহিলা ৩০-৪০ ধরে ভারতে বিয়ে করে বসবাস করছেন। এখন তাদের চলে যেতে হচ্ছে। এরা তো ভারতের বিরুদ্ধে কখনও কিছু করেনি। নিজেদের ওরা পাকিস্তানী নয়, ভারতীয়ই বেশী মনে করে। আমি আশা করব, সেইসব নিরাপরাধ মানুষদের কথাটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সহানুভূতির সঙ্গে বিচার করবে।"
ভূ-স্বর্গের মানুষের প্রশংসায় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা
পহেলগামের ঘটনায় জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে তার প্রশাংসা করেছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।