Maya Gogoi Murder Case: সহবাসের পর সঙ্গীকে খুন, মৃতদেহের সঙ্গে দিনযাপন, অবশেষে গ্রেফতার মায়া গগৈ হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রেমিক

খুনের আগে মায়া এবং আরভের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছিল। ধারালো অস্ত্রের কোপে প্রেমিকাকে খুন করে তাঁর মৃতদেহের সঙ্গে একদিনেরও বেশি সময় কাটিয়েছিল আরভ।

Maya Gogoi, Aarav Hanoy (Photo Credits: X)

Maya Gogoi Murder Case: অসমের ভ্লগার তরুণী মায়া গগৈ (Maya Gogoi) হত্যাকাণ্ডে পুলিশ অবশেষ গ্রেফতার করল মুখ্য অভিযুক্ত তথা প্রেমিক আরভ হানয়কে (Aarav Hanoy)। শুক্রবার কর্ণাটক থেকে গ্রেফতার হয়েছে অভিযুক্ত। গত মঙ্গলবার ২৬ নভেম্বর বেঙ্গালুরুর ইন্দিরানগরে একটি হোটেলের সার্ভিস অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় মায়ার ক্ষতবিক্ষত দেহ। শরীরের একাধিক জায়গায় রয়েছে ধারালো অস্ত্ররের গভীর কোপ। পুলিশ সূত্রে খবর, গত ২৩ নভেম্বর মায়া নিজেই তাঁর সঙ্গীর সঙ্গে ওই অ্যাপার্টমেন্টটির বুকিং করেছিলেন। একসঙ্গে তাঁদের সার্ভিস অ্যাপার্টমেন্ট ঢুকতেও দেখা গিয়েছিল।

প্রেমিকের হাতে নৃশংস খুন হওয়া মায়া গগৈর ঘটনা (Maya Gogoi Murder Case) আবারও শ্রদ্ধা ওয়ালকর এবং মহালক্ষ্মীর স্মৃতি ফেরাচ্ছে। মৃতদেহের সঙ্গে একদিনেরও বেশি সময় কাটিয়ে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় প্রেমিক আরভ। মঙ্গলবার সকালে ওই হোটেলের এক কর্মী মায়া এবং আরভের অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ পায়। হোটেল কর্তৃপক্ষের কাছে সেই খবর যেতেই চাবি দিয়ে ঘর খুলে দেখা যায় ভিতরে পড়ে রয়েছে মায়ার দেহ। তাঁর শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।

ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করে পুলিশ ফরেন্সিক পরীক্ষার জন্যে পাঠিয়েছে। হোটেলের সিসিটিভি খতিয়ে দেখে পুলিশ জানিয়েছে, ২৩ নভেম্বর একসঙ্গে হোটেলে 'চেক ইন' করেছিলেন মায়া এবং আরভ। দুজনকে বেশ হাসিখুশিই দেখাচ্ছিল। কিন্তু ভিতরে কী এমন হল যে তরুণীর উপর এমন ক্রোধের বহিঃপ্রকাশ করেছেন তাঁর সঙ্গী! ভাবাচ্ছে পুলিশকে।

পুলিশ আরও জানিয়েছে, ২৪ নভেম্বর সম্ভবত খুনের ঘটনাটি ঘটে। খুনের আগে মায়া এবং আরভের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছিল। ধারালো অস্ত্রের কোপে প্রেমিকাকে খুন করে তাঁর মৃতদেহের সঙ্গে একদিনেরও বেশি সময় কাটিয়েছিল আরভ। এরপর ২৬ নভেম্বর সকাল ৮টার দিকে অভিযুক্ত আরভকে হোটেলের সার্ভিস অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়। মৃতদেহ উদ্ধারের পর থেকেই খোঁজ চলছিল অভিযুক্তের। অবশেষ পুলিশের জালে ধরা পড়ল আরভ।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement