Bhopal Fire: ভোপালে ভেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, দেখুন ভিডিয়োe:

বৃহস্পতিবার সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড ভোপালে। জানা যাচ্ছে ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেড অর্থাৎ ভেল-এর কারখানায় আগুন লেগেছে।

বৃহস্পতিবার সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড ভোপালে। জানা যাচ্ছে ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেড অর্থাৎ ভেল (BHEL)-এর কারখানায় আগুন লেগেছে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন। তবে এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এদিকে আগুন দ্রুত কারখানার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে এবং কারখানার পেছনের দিকে জঙ্গল রয়েছে। আশঙ্কা করা হচ্ছে সেই জঙ্গলেও আগুন লেগে যেতে পারে। তাই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

ভেলের কারখানায় অগ্নিকাণ্ড

জানা যাচ্ছে, এদিন সকাল ১১টা নাগাদ ৯ নম্বর গেটের কাছে থাকা একটি স্ক্র্যাপ গোডাউনে প্রথম আগুন লাগে। আগুন দেখে কারখানার কর্মীরা তড়িঘড়ি দমকলে খবর দেয়। যদিও যতক্ষণে দমকলের গাড়ি এসেছে, ততক্ষণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কারখানায় দাহ্য পদার্থের পরিমাণ এতটাই বেশি ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে শট সার্কিটের কারণেই ঘটনাটি ঘটেছে।

দেখুন ভিডিয়ো

হতাহতের কোনও খবর নেই

সূত্রের খবর, ঘটনার সময় কারখানায় কর্মীরা কাজ করছিলেন। ফলে তাঁরা পরিস্থিতি দেখে দ্রুত কারখানা থেকে বেরোনোর চেষ্টা করেন। পরে অবশ্য স্থানীয় পুলিশ ও দমকলকর্মীরা তাঁদের সুরক্ষিতভাবেই বের করে নিয়ে আনেন। সেই কারণে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement