Manipur Violence: উত্তপ্ত মণিপুরে বাড়ছে নারী নিগ্রহ? যৌন নির্যাতিতদের সঙ্গে দেখা করছে জাতীয় মহিলা কমিশন

গত মে মাস থেকে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। ৩ মে উত্তেজনা ছড়ানোর পরদিন মণিপুরে কুকি সম্প্রদায়ের ২ মহিলাকে নগ্ন করে শারীরিক নির্যাতন চালানো হয় বল খবর।

Photo: Twitter

ইম্ফল, ২৫ জুলাই: উত্তপ্ত মণিপুরে পৌঁছল জাতীয় মহিলা কমিশন। মঙ্গলবার সকালে উত্তেজনাপূর্ণ মণিপুরে পৌঁছন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার নেতৃত্বে ওই দলটি যৌন হেনস্থা এবং নির্যাতিতা মহিলাদের সঙ্গে দেখা করবে বলে খবর। মেইতেই এবং কুকি, দুই সম্প্রদায়ের কোন কোন মহিলারা নির্যাতিত হয়েছেন, সেই খোঁজ করে তাঁদের সঙ্গে মহিলা কমিশনের সদস্যরা সাক্ষাৎ করবেন বলে খবর।

গত মে মাস থেকে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। ৩ মে উত্তেজনা ছড়ানোর পরদিন মণিপুরে কুকি সম্প্রদায়ের ২ মহিলাকে নগ্ন করে শারীরিক নির্যাতন চালানো হয় বল খবর। গত ৪ মের ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় ১৯ জুলাই। ২৬ সেকন্ডের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় প্রায় গোটা দেশে। মণিপুরে মহিলারা কেমন আছেন, তা খতিয়ে দেখতেই এবার উত্তর-পূর্বের এই রাজ্যে হাজির হচ্ছে মহিলা কমিশন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement