Manipur Violence: নতুন করে উত্তেজনা মণিপুরে, পশ্চিম ইম্ফলে জ্বালিয়ে দেওয়া হল ২টি বাড়ি

পশ্চিম ইম্ফলের পাটসোই থানা এলাকায় রাত ১০টা নাগাদ নতুন করে উত্তেজনা ছড়াতে শুরু করে। পাটসোইতে উত্তেজনা ছড়ালে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ মেলে।

Manipur (Photo Credit: IANS)

ইম্ফল, ৫ অক্টোবর: ফের নতুন করে উত্তেজনা ছড়াল মণিপুরে। বুধবার রাতে পশ্চিম ইম্ফলে নতুন করে উত্তেজনা ছড়ানোয় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। পশ্চিম ইম্ফলের পাটসোই থানা এলাকায় রাত ১০টা নাগাদ নতুন করে উত্তেজনা ছড়াতে শুরু করে। পাটসোইতে উত্তেজনা ছড়ালে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ মেলে। সেই সঙ্গে পাটসোই এলাকার পরপর দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের লেলিহান শিখা দেখে সেখানে পুলিশ হাজির হলে, দুষ্কৃতীরা চম্পট দেয়। এরপর পুলিশ এবং আধাসেনা একযোগে ওই এলাকায় মোতায়েন করা হয়।

জানা যায়, ওই এলাকায় মেইতেই সম্প্রদায়ের মহিলারা ভিড় জমাতে শুরু করেন। যা দেখে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়েন্ত্রণে আনা হয়।

গত ৩ মে মণিপুরের চূড়াচাঁদপুরে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মানুষের মধ্যে উত্তেজনা ছড়াতে শুরু করে। দুই সম্প্রদায়ের বিবাদের জেরে ৩ মে থেকে যে ঘটনার সূত্রপাত,তা এখনও অব্যাহত।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement