Manipur Unrest: উত্তেজনা মণিপুরে, ৭ জেলায় ফের বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা
আইন শৃঙ্খলা বজায় রাখতেই আরও ৩ দিন ধরে মণিপুরের একাধিক জায়গায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, বিষ্ণুপুর, থৌবল, কাকচিং, কাংগোপি এবং চূড়াচাঁদপুরে আগামী ৩ দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
ইম্ফল, ২০ নভেম্বর: মণিপুরে (Manipur) ফের বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা। আরও ৩ দিন ধরে মণিপুরে এবার ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। এমনই জানানো হল স্বরাষ্ট্র দফতরের তরফে। আইন শৃঙ্খলা বজায় রাখতেই আরও ৩ দিন ধরে মণিপুরের একাধিক জায়গায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, বিষ্ণুপুর, থৌবল, কাকচিং, কাংগোপি এবং চূড়াচাঁদপুরে আগামী ৩ দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
২০ নভেম্বর বিকেল ৫.১৫ থেকে এই ৭ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত এই নিয়ম কড়াভাবে লাগু থাকবে। অর্থাৎ আগামী ৩ দিন ধরে মণিপুরের এই ৭ জেলায় কোনওভাবে ইন্টারনেট চালু করা হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement