UP Shocker: মুজাফ্ফরনগরে স্বামীকে গাছে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, ধৃত ১০
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ (Rape) করল দুষ্কৃতীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর (Muzaffarnagar) জেলায়। পুলিশ জানিয়েছে. বুধবার রাতে ওই দম্পতি যখন বাড়ি ফিরছিলেন, তখন এই ঘটনা ঘটেছে। অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। নির্যাতিতা মহিলার মেডিকেল পরীক্ষা করা হয়েছে।
মুজাফ্ফরনগর, ২৫ মার্চ: স্বামীকে গাছে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ (Rape) করল দুষ্কৃতীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর (Muzaffarnagar) জেলায়। পুলিশ জানিয়েছে. বুধবার রাতে ওই দম্পতি যখন বাড়ি ফিরছিলেন, তখন এই ঘটনা ঘটেছে। অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। নির্যাতিতা মহিলার মেডিকেল পরীক্ষা করা হয়েছে।
পরিবারের দায়ের করা অভিযোগ অনুসারে, লোকটি তাঁর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। পথে জনা দশেক লোক তাঁদের রাস্তা আটকায়। তারা দম্পতিকে কাছের একটি আম বাগানে নিয়ে যায়। সেখানে স্বামীকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। এরপর চারজন অভিযুক্ত অন্য ছয়জনের সামনে লোকটির স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। আরও পড়ুন: CBI Probe Into Rampurhat Case: রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
বৃহস্পতিবার নিউ মান্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুই নাবালক-সহ ১০ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ সুপার অর্পিত বিজয়বর্গীয়। স্টেশন হাউস অফিসার (এসএইচও) পঙ্কজ পন্থ বলেন, নির্যাতিতা মহিলাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং খুব শীঘ্রই তাঁর বয়ান রেকর্ড করা হবে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Bihar Shocker: ডায়ালেসিস চলাকালীন লোডশেডিং, মৃত্যু রোগীর, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের
Chhattisgarh Rape Case: খাড়গাওয়ানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নির্যাতিতার
Chhattisgarh: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই নকশাল নেতা, এখনও জারি তল্লাশি অভিযান
Delhi: আটক হওয়া শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীর জন্য প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করল দিল্লি পুলিশ, জারি রয়েছে ধরপাকড়
Advertisement
Advertisement
Advertisement