Chennai: বিয়ের প্রস্তাবে অসম্মতি, স্কুল ক্যাম্পাসে ঢুকে শিক্ষিকার গলা কেটে খুন যুবকের

পুলিশের অনুমান এই কারণেই রামানি নামে ওই শিক্ষিকাকে খুন করেছে মদন। তার বিরুদ্ধে খুন সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

শিক্ষিকার গলা কেটে খুন যুবকের (ছবিঃX)

নয়াদিল্লিঃ স্কুল ক্যাম্পাসে( School Campus) ঢুকে শিক্ষিকার(Teacher) গলা কেটে খুন(Murder) করল এক যুবক। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu)থানজাভুরের একটি সরকারি স্কুলে। মঙ্গলবার সকালে স্কুল ক্যাম্পাসে ঢুকে ২৬ বছরের ওই শিক্ষিকার উপর আক্রমণ করে মদন নামে বছর ৩০-এর এক যুবক। রামানি নামে ওই শিক্ষিকার গলায় ধারাল অস্ত্রের কোপ দেয় সে। তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁর। এরপর খুনের দায়ে মদন নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে মদন পুলিশকে জানায়, ব্যক্তিগত কারণে এই খুন করেছে সে। জানা গিয়েছে, মদনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ওই শিক্ষিকার। দিন কয়েক আগেই দুই পরিবার মিলে বিয়ের কথাবার্তা বলে। তবে এই বিয়েতে মত ছিল না নিহত শিক্ষিকার। সে কথা মদনকে জানান তিনি। পুলিশের অনুমান এই কারণেই রামানি নামে ওই শিক্ষিকাকে খুন করেছে মদন। তার বিরুদ্ধে খুন সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী। শীঘ্রই ওই স্কুলের শিশুদের কাউন্সিলিং-এর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।

বিয়ের প্রস্তাবে অসম্মতি, স্কুল ক্যাম্পাসে শিক্ষিকার গলা কেটে খুন যুবকের

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement