Delhi: প্রকাশ্য রাস্তায় যুবককে গুলি করে পালাল একদল দুষ্কৃতীরা, ঘটনার তদন্তে দিল্লি পুলিশ

দিল্লিতে বাড়ছে দুষ্কৃতী তাণ্ডব। একসপ্তাহের মধ্যেই দুটি হাড়হিম করার মতো ঘটনা ঘটল রাজধানীতে। হিংসার বলি ২ যুবক।

Representational Image (Photo Credit: X)

দিল্লিতে (Delhi) বাড়ছে দুষ্কৃতী তাণ্ডব। একসপ্তাহের মধ্যেই দুটি হাড়হিম করার মতো ঘটনা ঘটল রাজধানীতে। হিংসার বলি ২ যুবক। শুক্রবার রাতে উত্তর-পূর্ব দিল্লিতে নন্দ নগরী এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। গুলির ঘায়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কপিল নামে বছর ২৮-এর ওই যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি, একদল দুষ্কৃতী বাইকে করে এসে কপিলের ওপর হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাড়ি ফেরার পথে খুন

জানা যাচ্ছে, এদিন কাজ সেরে বাড়ি ফিরছিলেন কপিল। সেই সময়ই দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা করে। যদিও হামলাকারীদের নাম, পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীদের সন্ধান চালাচ্ছে পুলিশ। এই ঘটনার আগেই গত সোম-মঙ্গলবারের রাতে নন্দ নগরীতেই যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল দুষ্কৃতী।

গ্রেফতার ৭

বাল্মিকী মার্গ এলাকায় সাতজন অভিযুক্ত ২১ বছরের এক যুবককে পিটিয়ে হত্যা করে। ঘটনার দিন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালীন শুক্রবার তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় বিশাল ওরফে কাকু (২২), অঙ্কিত (২২), হিমাংশু (২৫), কিষাণ ওরফে রাহুল ওরফে চার্লি (৩০), চেতন ওরফে লাকি (২২), সুমিত ওরফে সিঞ্চুকে (২২) গ্রেফতার করেছে পুলিশ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement