Delhi: দিল্লিতে ফাঁকা ঘরে প্রাক্তন সাংবাদিকের পচাগলা দেহ উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ

দিল্লিতে রহস্যজনকভাবে মৃত্যু হল বাঙালি যুবকের। দক্ষিণ দিল্লির মালভিয়া নগর থেকে উদ্ধার হল তাঁর পচাগলা দেহ।

Death, Representational Image (Photo Credit: File Photo)

দিল্লিতে রহস্যজনকভাবে মৃত্যু হল বাঙালি যুবকের। দক্ষিণ দিল্লির মালভিয়া নগর (Malviya Nagar) থেকে উদ্ধার হল তাঁর পচাগলা দেহ। জানা যাচ্ছে, বিগত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল সে। অবশেষে পরিবা্রের তরফ থেকে মিসিং ডায়েরি করার পর শুরু হয় তল্লাশি অভিযান। তারপরেই শনিবার সকালে ঘরের মধ্যে থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ। জানা যাচ্ছে, পরিবারের বাকি সদস্যদের সঙ্গে গত ১৫ এপ্রিল অর্থাৎ নববর্ষের দিন শেষ দেখা হয়ছিল। কীভাবে ওই যুবকের মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ।

বাড়িতেই মৃত্যু যুবকের

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শুভব্রত ঘোষ চৌধুরি, বয়স ৩২ বছর। বেশ কয়েকবছর আগে সাংবাদিক হিসেবে সংবাদ সংস্থা এএনআই-তে কর্মজীবন শুরু করেছিলেন। কিন্তু সম্প্রতি সেই চাকরি ছেড়ে পিআর এজেন্সির সঙ্গে যুক্ত হয়। দীর্ঘদিন ধরেই মালভিয়া নগরের গুপ্তা কলোনি, খিড়কি এক্সটেনশনে ভাড়া ছিলেন। পরিবারের বাকি সদস্য বা আত্মীয় স্বজনও আশেপাশেই থাকতেন। সেই কারণেই নববর্ষে তাঁদের সঙ্গে সময় কাটিয়েছিলেন তিনি। পরিবারের তরফ থেকে জানানো হয় গত ২৫ এপ্রিল থেকে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

কয়েকদিন যোগাযোগ করা না গেলে শুভব্রতর বোন থানায় গিয়ে রিপোর্ট করেন। অভিযোগ পেতেই শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে শনিবার সকালে শুভব্রতর ভাড়া বাড়ি থেকেই উদ্ধার হয় পচাগলা দেহ। পুলিশের অনুমান. গত ৫ থেকে ৭ দিন ধরে ঘরের মধ্যেই পড়েছিল তাঁর দেহ। যদিও এটা খুন, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement