Murder In Bengaluru: ‘সিলিকন ভ্যালি’তে হাড়হিম করা ঘটনা! প্রকাশ্যে প্রাক্তন প্রেমিকাকে পুড়িয়ে মারল যুবক

এরপরই তাঁকে খুনের পরিকল্পনা করে ফেলে সে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ ‘সিলিকন ভ্যালি’তে হাড়হিম করা ঘটনা। রাস্তায় তরুণীকে জ্যান্ত পুড়িয়ে (Fire) মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ (Police) সূত্রে খবর, মৃতার নাম বনজাক্ষী। বয়স আনুমানিক ২৬। রবিবার ভাড়া করা গাড়িতে চেপে এক আত্মীয়ের সঙ্গে মন্দিরে যাচ্ছিলেন ওই তরুণী। তাঁদের পথ আটকায় এক যুবক। গোটা গাড়িতে পেট্রোল ছিটিয়ে দেয় সে। ভয়ে চাল-সহ দুই যাত্রী গাড়ি থেকে নেমে পালান। পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই তরুণীও। কিন্তু তাঁকে ধরে ফেলে অভিযুক্ত। তাঁর গোটা শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় সে। অগ্নিদগ্ধ অবস্থায় রাস্তার উপর ছুটোছুটি করতে থাকেন তরুণী। ট্রাফিক পুলিশরা এসে আগুন নেভান। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সোমবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর। এরপরই গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিঠল। পেশায় গাড়ি চালক। বনজাক্ষীর সঙ্গে সম্পর্ক ছিল তার। বিঠল নেশায় আসক্ত হয়ে পড়ায় তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন বনজাক্ষী। এরপরই তাঁকে খুনের পরিকল্পনা করে ফেলে সে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

‘সিলিকন ভ্যালি’তে হাড়হিম করা ঘটনা! প্রকাশ্যে প্রাক্তন প্রেমিকাকে পুড়িয়ে মারল যুবক

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement