Maharashtra Shocker: বার গার্ল লিভ-ইন সঙ্গিনী মদ্যপ হয়ে ফেরায় খুন, দেহ লোপাট করতে গিয়ে ধরা পড়ল প্রেমিক

মহারাষ্ট্রের থানেতে ভিওয়ান্ডিতে ভয়াবহ ঘটনা। থানের ভিওয়ান্ডিতে লিভ-ইন সঙ্গিনীকে খুন করল সাদ্দাম নামের বছর ৩০-এর এক ব্যক্তি।

Representative Image (Photo Credit: File Photo)

মুম্বই, ২৭ সেপ্টেম্বর: মহারাষ্ট্রের থানেতে ভিওয়ান্ডিতে ভয়াবহ ঘটনা। থানের ভিওয়ান্ডিতে লিভ-ইন সঙ্গিনীকে খুন করল সাদ্দাম নামের বছর ৩০-এর এক ব্যক্তি। খুনের পিছনে কারণ তাঁর লিভ ইন পার্টনার মত্ত অবস্থায় বাড়ি ফিরেছিলেন। খুনের পর দেহ লোপাট করতে গিয়ে ধরা পড়ে যায় সাদ্দাম। পুলিশ জানায়, ২৪ বছরের লিভ ইন সঙ্গিনী-কে মদ্যপ দেখে রাগে তাকে খুন করে সাদ্দাম নামের তার লিভ ইন পার্টনার। খুন হওয়া ২৪ বছরের সেই মহিলার নাম কবিতা রামাপ্পা মাদার (মুসকান)। মুম্বইয়ের বারে কাজ করতেন মুসকান। সাদ্দামের সঙ্গে ঘনিষ্ঠতার পর লিভ ইন করতেন মুসকান। কিন্তু তার হাতেই খুন হতে হল।

মুসকানকে খুন করার পর তার দেহ লোপাট করতে সাদ্দাম রওনা দেয় কর্ণাটকে। সেখানেই তাঁর ঠাকুমার বাড়ি। অ্যাম্বুলেন্সে করে মুসকানের দেহ লুকিয়ে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে যায় ৩০ বছরের সাদ্দাম। থানের কল্যাণের বাসিন্দা কল্যাণ তার লিভ ইন সঙ্গিনীকে খুন করার কথা স্বীকার করে নিয়েছে বলে পুলিশ জানায়।

মুসকানকে মদ্যপ দেখে সে রাগে গলা টিপে মুসকানকে খুন করে বলে সাদ্দাম জানায়। নিজেকে বাঁচাতেই মুসকানের দেহ লোপাট করে সে। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় সাদ্দামের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement