Gujarat Shocker: মজার ছলে দাদার গোপনাঙ্গে পাইপ ঢুকিয়ে দিল ভাই, মৃত্যু যুবকের

ইতিমধ্যেই থানায় মামলা দায়ের করেছে বিকাশের পরিবার। ঠিক কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ মজার ছলে খুড়তুতো(Cousin) দাদার গোপনাঙ্গে (Private Parts)কম্প্রেসর পাইপ ঢুকিয়ে দিল এক যুবক। এই ঘটনায় মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) কাদিতে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রকাশ। সোমবার বিকেলে খুড়তুতো ভাই ঘেবাভাইয়ের সঙ্গে দেখা করতে কাদির একটি লোহার কারখানায় গিয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন আরও কয়েকজন যুবক। গল্প-আড্ডা চলতে চলতে দাদা বিকাশের সঙ্গে ঠাট্টা করার ফন্দি আঁটে ঘেবাভাই। এরপর একটি কম্প্রেসর পাইপ নিয়ে বিকাশের গোপনাঙ্গে প্রবেশ করানো হয়। তীব্র হাওয়ায় ধীরে ধীরে সংজ্ঞাহীন হয়ে পড়েন বিকাশ। বমি করতে শুরু করেন তিনি।

মজা করতে গিয়ে নির্মম পরিণতি

বন্ধুদের সঙ্গে মিলে বিকাশকে নিয়ে হাসপাতালে ছোটে তাঁর ভাই। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় ওই হাসপাতাল থেকে তাঁকে আমেদাবাদ সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় বিকাশ নামক ওই যুবকের। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় মামলা দায়ের করেছে বিকাশের পরিবার। ঠিক কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

মজার ছলে দাদার গোপনাঙ্গে পাইপ ঢুকিয়ে দিল ভাই, মৃত্যু যুবকের

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement