Bhopal Shocker: স্বামীকে ৩৬ বার কুপিয়ে খুন করে প্রেমিকার কাছে পালিয়ে গেল নাবালিকা স্ত্রী, গ্রেফতার অভিযুক্তরা

মাঝ রাস্তায় স্বামীকে পরিকল্পনা করে কুপিয়ে খুন করে পালাল নাবালিকা স্ত্রী। গত শনিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে।

Police, Representational Image (Photo Credit: File Photo)

মাঝ রাস্তায় স্বামীকে পরিকল্পনা করে কুপিয়ে খুন করে পালাল নাবালিকা স্ত্রী। গত শনিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে (Bhopal)। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার অভিযুক্ত কিশোরী, তাঁর বয়ফ্রেন্ড সহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশসূত্রে খবর, ভাঙা বিয়ারের বোতল দিয়ে বছর ২৫-এর যুবককে ৩৬ বার কুপিয়ে খুন করেছে অভিযুক্তরা। সেই সঙ্গে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দেহটি ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ।

স্বামীকে খুন করল নাবালিকা স্ত্রী

জানা যাচ্ছে, গত শনিবার রাতে ইন্দোর-ইছাপুর হাইওয়ের কাছে বুরহানপুরে আইটিআই কলেজে সামনে গোল্ডেন পাণ্ডে ওরফে রাহুলকে খুন করেছেন তাঁর বছর ১৭-এর নাবালিকা স্ত্রী, তাঁর প্রেমিক যুবরাজ সহ দুই বন্ধু। অভিযোগ, ঘটনার দিন স্ত্রীকে নিয়ে বাইকে করে ঘুরতে বেরিয়েছিলেন রাহুল। তারপর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না দুজনকে। এদিকে পুলিশে খবর দেওয়া হলে শুরু হয় তল্লাশি অভিযান। তারপরেই রবিবার সকালে রাহুলের দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁর স্ত্রীকে।

গ্রেফতার অভিযুক্তরা

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে রাহুলকে ভাঙা বোতল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। এরপর বৃহস্পতিবার নাবালিকা এবং তাঁর প্রেমিককে গ্রেফতার করা হয়। পরে আরও দুজনও গ্রেফতার হয়। তাঁদের জেরা করতেই জানা যায়, দুই বন্ধুকে নিয়ে আগে থেকেই পরিকল্পনা করেছিলে দুজনে। ঘটনার দিন শপিং করে খাওয়াদাওয়া সেড়ে যখন বাড়ি ফিরছিসলেন, সেই সময় মেয়েটি তাঁর স্বামীকে বলেন মাঝরাস্তায় চটি পড়ে গিয়েছে। আর তারপরেই বাইক থেকে নেমে চটি আনতে যায় রাহুল। তখনই তাঁর ওপর হামলা করা হয়।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement