UP Shocker: 'ঘনিষ্ঠ' মুহূর্তের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল, প্রতিশোধ নিতে সঙ্গীর গোপনাঙ্গ কেটে দিল যুবক

'ঘনিষ্ঠ' মুহূর্তের ভিডিও সোশাল মিডিয়ায় (Social Media) আপলোড করার হুমকি দিয়ে ব্ল্যাকমেল (Blackmail) করার জন্য বন্ধুর যৌনাঙ্গ (Genital) কেটে দিলেন এক যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বেরেলি জেলার (Bareilly District) সিভিল লাইনস এলাকার একটি হোটেলে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ও আক্রান্ত দু'জনেই বেরেলি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (Bareilly Municipal Corporation) চুক্তিভিত্তিক কর্মী। পুলিশ আরও জানিয়েছে যে অভিযুক্ত এক বছর আগে নির্যাতিত যুবকের সংস্পর্শে আসেন।

Representational Image (Photo Credit: ANI)

বেরেলি, ১১ সেপ্টেম্বর: 'ঘনিষ্ঠ' মুহূর্তের ভিডিও সোশাল মিডিয়ায় (Social Media) আপলোড করার হুমকি দিয়ে ব্ল্যাকমেল (Blackmail) করার জন্য বন্ধুর যৌনাঙ্গ (Genital) কেটে দিলেন এক যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বেরেলি জেলার (Bareilly District) সিভিল লাইনস এলাকার একটি হোটেলে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ও আক্রান্ত দু'জনেই বেরেলি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (Bareilly Municipal Corporation) চুক্তিভিত্তিক কর্মী। পুলিশ আরও জানিয়েছে যে অভিযুক্ত এক বছর আগে নির্যাতিত যুবকের সংস্পর্শে আসেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছেন, কয়েক মাস আগে তাঁর সঙ্গী একটি হোটেলে নিয়ে যায় তাঁকে। যেখানে গোপন মুহূর্তের ভিডিও শুট করে ব্ল্যাকমেল করা শুরু করেন, সোশাল মিডিয়ায় ভিডিও আপলোড করার হুমকি দেন। তারপর থেকে বেশ কয়েকবার টাকাও নিয়েছেন।" শনিবার, উভয় যুবক হোটেলে দেখা করেন। অভিযুক্ত যুবক মোবাইল ফোনে থেকে ভিডিওটি মুছে ফেলতে বলেছিলেন সঙ্গীকে। কিন্তু সঙ্গী রাজি হয়নি। তারপরই অভিযুক্ত যুবক তাঁর সঙ্গীকে আক্রমণ করেন। প্রতিশোধ হিসেবে ধারাল অস্ত্র দিয়ে সঙ্গীর গোপনাঙ্গ কেটে ফেলেন। আরও পড়ুন: Mathura Bank Theft: ব্যাঙ্কের ক্যাশ কাউন্টার থেকে ৭ সেকেন্ডে ১০ লক্ষ টাকা চুরি নাবালকের, দেখুন সিসিটিভি ফুটেজ

কোতোয়ালি থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) হিমাংশু নিগম জানান, এ ব্যাপারে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। দু'জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত চলছে এবং হোটেলের সিসিটিভি ফুটেজ স্ক্যান করা হচ্ছে। এদিকে, বেরেলি জেলা হাসপাতালের অতিরিক্ত মুখ্য চিকিৎসা আধিকারিক হরিশ চন্দ্র বলেছেন, আক্রান্ত ব্যক্তিকে বেসরকারি হাসপাতালে রেফার করা হয়েছে। অভিযুক্ত জেলা হাসপাতালেই চিকিৎসাধীন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement