বিজেপিকে ভোট দেওয়ায় শালীকে মারধর, জামাইবাবুর নামে অভিযোগ থানায়

বিজেপিকে ভোট দেওয়ায় শালীকে মারধর করল জামাইবাবু। ইতিমধ্যে এই বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শেহোর জেলায়।

প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

শেহোর: বিজেপিকে (BJP) ভোট (Vote) দেওয়ায় শালীকে (sister-in-law) মারধর (beat) করল জামাইবাবু। ইতিমধ্যে এই বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শেহোর (Sehore) জেলায়।

দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ডিসেম্বরের ৪ তারিখ শেহোর জেলার বারখেদা হাসান গ্রামে এই ঘটনাটি ঘটে। তারপরই নির্যাতিতা ওই মহিলা অভিযোগ দায়ের করে এই ঘটনার সুবিচার চান।

এফআইআর অনুযায়ী, ৩০ বছরের অভিযোগকারিণী তাঁর মেয়েকে নিয়ে পুলিশ স্টেশনে এসে মৌখিক অভিযোগে জানান, ডিসেম্বরের চার তারিখ বিকেল ৫টা নাগাদ তাঁর জামাইবাবু জাভেদ খান ওই মহিলাকে জিজ্ঞাসা করে যে কেন তিনি বিজেপিকে ভোট দিয়েছেন। এর উত্তরে ওই মহিলা বলেন, তাঁর যেখানে ইচ্ছা তিনি সেখানে ভোট দেবেন। এই কথাই শুনেই শালীকে হেনস্থা করতে শুরু করে। মহিলা যখন এই ধরনের কাজ করতে বারণ করেন তখন অভিযুক্ত তাঁকে চড় মারে ও মারধর করতে থাকে। পরে অভিযুক্তের স্ত্রী তার হাতে একটি বাঁশের লাঠি তুলে দেয় আর তা দিয়েই শালীকে মারধর করে সে। আরও পড়ুন: Juhu beach: ট্রাক্টরে চড়ে জুহু সমুদ্র সৈকত পরিষ্কারে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement