Wedding In Jail: কারাগারে ধুমধাম করে বিয়ে, সব ভুলে ধর্ষণে অভিযুক্তর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিযোগকারিণী

কারাগারেই সাত পাকে বাঁধা পড়ল বছর ২৬ এর সূর্যকান্ত বেহেরা নামে এক বন্দি।

Jail, Representative Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ জেলের (Jail) মধ্যে বিয়ের সানাই। মুহূর্তে বদলে গেল কারাগারের দৃশ্য। আলো, রোশনাইয়ে সেজে উঠল ওড়িশা জেল। উপলক্ষ বিয়ে (Wedding)। কারাগারেই সাত পাকে বাঁধা পড়ল বছর ২৬ এর সূর্যকান্ত বেহেরা নামে এক বন্দি। কারাগারের মধ্যেই নিয়ম মেনে হিন্দু মতে বিয়ে হল তার। পরিবার ও জেল কর্তৃপক্ষকে সাক্ষী রেখে পছন্দের পাত্রীর গলাতে মালা দিল সে। কিন্তু এখানেই শেষ নয়। রয়েছে আরও চমক। সূর্যকান্তের সদ্য বিবাহিতা স্ত্রীয়ের অভিযোগেই গত নভেম্বর মাস থেকে জেলে জায়গা হয় তার। সূর্যকান্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ওই তরুণী।

জেলের মধ্যে বিয়ের সানাই, বিয়ে করল বন্দি

পুলিশ সূত্রে খবর, বিগত দু'বছর ধরে মেলামেশা করছিল ওই যুগল। পরিবারের সম্মতিতে তাদের বিয়েও ঠিক হয়ে যায়। কিন্তু এরপরই দু'জনের মধ্যে কিছু ঝামেলা হলে সূর্যকান্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন ওই তরুণী। সেই অভিযোগের ভিত্ততেই ওই যুবককে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে এই যুগল ওড়িশার গঞ্জাম জেলার বাসিন্দা। এরপর কোর্টে এক দু'বার সূর্যকান্তের সঙ্গে দেখা হয় অভিযোগকারিণীর। আর তাতেই সব রাগ গলে যায় তরুণীর! সব ভুলে সূর্যকান্তের সঙ্গেই বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্ত নেন তিনি। বিয়েতে রাজি হয় সূর্যকান্তও। কিন্তু জেলে বন্দি বিয়ে কী করে সম্ভব? খবর দেওয়া হয় জেল কর্তৃপক্ষকে। জেল আধিকারিকেরাই বিয়ের বন্দোবস্ত করেন। এরপর জেলার মধ্যেই চার হাত এক হয়। ধুমধাম করেই দেওয়া হয় বিয়ে। এদিন কিছু ঘণ্টার জন্য বরের পোশাক পরতে দেওয়া হয় বন্দি সূর্যকান্তকে। বিয়ে হয়ে গেলে আবার জেলে ফেরত পাঠানো হয় তাকে। পরিবারের সঙ্গে বাড়ি চলে যান সূর্যকান্তের সদ্য বিবাবিতা স্ত্রী।

 ধর্ষণে অভিযুক্তর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিযোগকারিণী

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement