Arunachal Pradesh: স্ত্রী ও মেয়েকে খুন করে মৃতদেহের ছবি হোয়াটস অ্যাপে শেয়ার করল স্বামী, গ্রেফতার অভিযুক্ত

পারিবারিক অশান্তির জেরে নিজের স্ত্রী ও মেয়েকে খুন করল এক ব্যক্তি। শনিবার অরুনাচল প্রদেশের লংডিং জেলার খানু গ্রামের বছর ৩৫-এর গংঙ্গম গাংসা নামে এক বছর ৩৫-এর ব্যক্তি নিজের পরিবারের সদস্যকে দাঁ দিয়ে কুপিয়ে হত্যা করে।

Representational Image (Photo Credits: PTI)

পারিবারিক অশান্তির জেরে নিজের স্ত্রী ও মেয়েকে খুন করল এক ব্যক্তি। শনিবার অরুনাচল প্রদেশের লংডিং (Longding) জেলার খানু গ্রামের বছর ৩৫-এর গংঙ্গম গাংসা নামে এক বছর ৩৫-এর ব্যক্তি নিজের পরিবারের সদস্যকে দাঁ দিয়ে কুপিয়ে হত্যা করে। আর সেই হত্যাকাণ্ডের পর মৃতদেহের ছবি একটি হোয়াটস অ্যাপ গ্রুপে শেয়ার করেন। সেই গ্রুপের সদস্য মঙ্গু পানসা থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ইতিমধ্যেই এক মহিলার দেহ  এবং এক নাবালিকা বাচ্চার দেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকেও। তবে কী কারণে তিনি নিজের স্ত্রী ও সন্তানকে খুন করলেন সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।

পুলিশসূত্রে খবর, মৃত মহিলার নাম নগামজুন গাংসা এবং বাচ্চার নাম ফাগং গাংসা। দেহগুলি ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র, যা দিয়ে খুন করা হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, বিগত কয়েকদিন ধরেই নগামজুন ও গংঙ্গমের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। এদিন সেই ঝামেলার মাঝেই দুজনকে নৃশংসভাবে হত্যা করে। এরপর হোয়াটস অ্যাপ গ্রুপে ছবি শেয়ার করে হত্যার কথা স্বীকার করেন ওই ব্যক্তি। পুলিশের তরফ থেকে জানা গিয়েছে জেরার মুখে কোনও কথা সে বলেনি। এমনকী কেন খুন করেছে সেই নিয়েও কিছুই বলেনি। গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement