Adhir Chowdhary On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে দালাল বললেন অধীর! দেখুন কী বললেন কংগ্রেস সাংসদ

ভারত জোড়ো যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে যোগ না দেওয়ায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দালাল বলে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।

Photo Credits: ANI

শ্রীনগর: ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) সমাপ্তি অনুষ্ঠানে যোগ না দেওয়ায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো (TMC) ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (WB CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দালাল বলে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (Congress MP Adhir Ranjan Chowdhary)।

রবিবার সন্ধ্যায় শ্রীনগরে (Srinagar) ভারত জোড়ো যাত্রার সমাপ্তি অনুষ্ঠানের পর অধীর চৌধুরী বলেন, "আমাদের দল সবাইকে ভারত জোড়ো যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ছিল। যাঁরা মোদিজির (Modi ji) বিরুদ্ধে লড়াই করতে চান তাঁদের একত্রিত হতে হবে। মমতাজিকে জিজ্ঞাসা করুন মমতাজি কেন এলেন না। ওরা দালালি (Dalali) করছে, তাই এল না।"

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement