Mamallapuram Summit Day 2: চেন্নাইয়ে পাঁচতারা হোটেলে চলছে চিন ও ভারতের প্রতিনিধি দলের বৈঠক

চেন্নাইয়ের মামাল্লাপুরমে ফিশারম্যান কোভ রিসর্টে (Taj Fisherman's Cove Resort & Spa Chennai) চলছে ভারত (India) ও চিনের (China) প্রতিনিধি দলের বৈঠক। বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। বৈঠকে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-ও রয়েছেন। ভারতের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ছাড়াও বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval) রয়েছেন। বাণিজ্য, নিরাপত্তা, সন্ত্রাস দমনসহ একাধিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনায় উঠতে পারে কাশ্মীর প্রসঙ্গও। এর আগে নরেন্দ্র মোদি ও শি জিনপিং বৈঠকে বসেন।

দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক (Photo: ANI)

চেন্নাই (তামিলনাড়ু), ১২ অক্টোবর:  চেন্নাইয়ের মামাল্লাপুরমে ফিশারম্যান কোভ রিসর্টে (Taj Fisherman's Cove Resort & Spa Chennai) চলছে ভারত (India) ও চিনের (China) প্রতিনিধি দলের বৈঠক। বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। বৈঠকে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-ও রয়েছেন। ভারতের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ছাড়াও বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval) রয়েছেন। বাণিজ্য, নিরাপত্তা, সন্ত্রাস দমনসহ একাধিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনায় উঠতে পারে কাশ্মীর প্রসঙ্গও। এর আগে নরেন্দ্র মোদি ও শি জিনপিং বৈঠকে বসেন।

শনিবারের দুই দেশের প্রতিনিধি দলের বৈঠকে বিভিন্ন আঞ্চলিত ও আন্তর্জাতিক ইস্যু আলোচনা হবে। ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে জানিয়েছেন, দুই দেশেই আলোচনার পর আলাদা আলাদা করে বিবৃতি দেবে। শুক্রবার দুপুর ২.২০ নাগাদ চেন্নাই ( Chennai) বিমানবন্দরে নামেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁকে পুস্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান তামিলনাড়ুর রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত, মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী, উপমুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম। এরপর বিমানবন্দরেই 'অতুল্য ভারতের' নমুনা প্রদর্শন করা হয় জিনপিং-র সামনে। ভারতীয় বাজনা, নৃত্য, সংস্কৃতির ঝলকে রাজকীয় অভ্যর্থনা পেয়ে মুগ্ধ হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও থাকেন জিনপিং। বিমানবন্দর থেকে হোটেল যাওয়ার রাস্তায় বাচ্চারা লাইন দিয়ে মোদি ও জিনপিং-র মুখোশ পরে ভারত ও চিনের পতাকা নাড়াতে থাকে। আরও পড়ুন: তামিল স্টাইলে ধুতি পরে শি জিনপিংকে মামাল্লাপুরম ঘুরিয়ে দেখালেন নরেন্দ্র মোদি

খোলামেলা পরিবেশে সংলাপই জিনপিং-র এই সফরের সারকথা। সেই কারণে এই আলোচনায় মূল বিষয় থাকছে দুই দেশের মানুষের মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে তোলা। এছাড়া থাকছে বাণিজ্য বৃদ্ধি ও ৩ হাজার ৫০০ কিলোমিটার সীমান্তে শান্তি ও সহাবস্থান বজায় রাখা। শনিবার দুপুরের বৈঠক শেষে নরেন্দ্র মোদির দেওয়া লাঞ্চে অংশ নেবে চিনের প্রতিনিধি দলটি। এরপর তারা রওনা দেবেন চেন্নাই বিমানবন্দরের উদ্দেশে। ভারত থেকে তারা যাবে নেপাল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement