Suspected Terror Boat Found In Raigad: জলপথে হামলার আশঙ্কা? রাইগড়ে সন্দেহভাজন জঙ্গিদের নৌকা থেকে উদ্ধার অস্ত্র
মুম্বই, ১৮ অগাস্ট: মহারাষ্ট্রে (Maharashtra) ফের জঙ্গি হামলার আশঙ্কা। এবার মহারাষ্ট্রের রাইগড়ে হরিহরেশ্বর সৈকতে মিলল জঙ্গিদের সন্দেহভাজন একটি নৌকা। যে নৌকা থেকে একে ৪৭, বুলেট-সহ একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে খবর। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে মহারাষ্ট্রের এটিএস টিম রাইগড়ে পৌঁছেছে। তল্লাশি শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। জলপথে মহারাষ্ট্রে প্রবেশ করে কোনও জঙ্গি গোষ্ঠী নাশকতার ছক কষছে কি না, সে বিষয়ে শুরু হয়েছে তল্লাশি।
হরিহরেশ্বর সৈকতে জঙ্গি নৌকা এবং অস্ত্র উদ্ধার হতেই মুখ খোলেন বিধায়ক অদিতি তাতকরে। তিনি বলেন, স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী যাতে শিগগিরই রাইগড়ে এটিএসের বিশেষ দল পাঠায়, সেই আবেদনও জানান অদিতি তাতকরে।
Advertisement
সম্পর্কিত খবর
Gujarat: পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার স্বাস্থ্যকর্মী, বিএসএফ এবং বিমান বাহিনীর গোপন তথ্য ISI এজেন্টকে পাচার করার অভিযোগ
After Jyoti Malhotra, UP Man Arrested For Spying Pakistan: ঘর শত্রু বিভীষণরা ছড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে, পাক আইএসআইয়ের সঙ্গে নিরন্তর যোগ, জ্যোতির পর উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার ব্যবসায়ী
Drug Seized: মাছ ধরার নৌকোতে তল্লাশি, উদ্ধার ১৮০০ কোটি টাকার মাদক
Maharashtra: মহারাষ্ট্র থেকে গ্রেফতার ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার জাল নথি
Advertisement
Advertisement
Advertisement